১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

শিবগঞ্জের অসহায় প্রতিবন্ধী আয়াতুল্লাহর পাশে ইউএনও আবুল হায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি>>>

অসহায় প্রতিবন্ধী আয়াতুল্লাহর পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত । ইউএনও’র মানবিকতায় প্রতিবন্ধী আয়াতুল্লাহ পেলেন নগদ অর্থ।জানা যায়, তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের পরিচালক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে অনুসন্ধান ও সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিবন্ধীর তথ্য নিশ্চিত করে ও আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক প্রদান করেন মোঃ আয়াতুল্লাহকে।তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাসেল (ইমন) সংস্থার ফেসবুক প্রোফাইলে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরে পোস্ট করেন। এই পোস্ট দেখে তৎক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দেন শিবগঞ্জ উপজেলা‌র সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের হোসেন, মোঃ আলমগীর জয় পরিচালক, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি,তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের পক্ষ থেকে ও ব্যক্তি গতভাবে সহযোগিতা প্রদান করে আসছেন আরাফাত হোসেন, পরিচালক তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাব।প্রতিবন্ধী আয়াতুল্লাহ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আজমুল হকের পুত্র। তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী নন। ভাগ্যের নির্মম পরিহাসে ইলেকট্রিক শক দুর্ঘটনায় ১৩ বছর পূর্বে চলে যাই দুটি হাত। তার ১ টি মেয়ে স্ত্রী নিয়ে অসহায়ের মতো বাস করছেন।তিনি মুখ খুলে কারো কাছ থেকে কখনো ভিক্ষাবৃত্তি চান না। কেউ নিজ ইচ্ছায় টাকা পয়সা সহযোগিতা করলে সেই টাকা দিয়ে চলে সংসার । পৈত্রিক সূত্রে পাওয়া এক শতক জায়গার ওপর নির্মিত একটি ঝুপড়ি ঘরে বসবাস করে কখনো কখনো উপবাস থাকতে হয় তাঁর পরিবারকে। এই কথা শুনে অনুসন্ধানে যান তেলকুপি স্বেচ্ছাসেবক ও ক্রীড়া ক্লাবের ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক এবং এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত জানান, সকলে মিলে সহযোগিতা করলে প্রতিবন্ধী আয়াতুল্লাহকে ভিক্ষা বৃত্তি না করে কর্মীর হাতে রুপান্তরিত হতে পারে। তাই সকলে মিলে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত।বৃত্তশালীদের সহযোগিতার হাত প্রসারিত করার জন্য অনুরোধ করেন ।সহযোগিতার জন্য যোগাযোগের জন্য মোবাইল নাম্বারঃ ০১৭১৬৪২৬৪১১ (আয়াতুল্লাহ),০১৩১৩১৪৭৯৮৬ (আরাফাত)(বিকাশ,রকেট,উপায়,নগদ পার্সোনাল)আপনার সহযোগিতায় বাঁচতে পারে একটি পরিবার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন
সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার

You cannot copy content of this page