২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউটিউবে ঝড় তুলেছে জুলির কণ্ঠে নতুন লোকসংগীত-রঙ্গিলা মাঝিরে লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবের মুক্তিতে অর্থ জোগান দিয়েছিল জামায়াত জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী সখিপুরে গাঁজাসহ যুবক আটক ৬ মাসের কারাদণ্ড মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা চট্টগ্রামে নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

শাল্লায় ইউপি সদস্য হাবিবুর হত্যা মামলায় ৫ আসামী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

সুনামগঞ্জের শাল্লায় কার্তিকপুরের দু’পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৭জুলাই) রাতে শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়৷তথ্য সূত্রে জানাযায়, বিগত ২৭ জুন মঙ্গলবার শাল্লা উপজেলার কার্তিকপুর সংলগ্ন সাতপাড়া বাজারে ঘর তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান। এই ঘটনায় নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ২৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেছিলেন শাল্লা থানায়। এরই প্রেক্ষিতে শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে নিক্সন মিয়া, ইছব আলী, কুদ্দুস মিয়া, আলাল মিয়া ও শফিক মিয়াকে গ্রেফতার করেন। তথ্যে আরও জানাযায়, হাওরাঞ্চল, দুরত্ব এবং সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আসামীদের শাল্লায় না এনে দিরাই থানায় রাখা হয়েছে। আগামীকাল দিরাই হতেই সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা আজকে পাঁচ জন আসামীকে নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে দিরাই আসছি। আগামীকাল এখান থেকেই কোর্টে প্রেরণ করব। এছাড়াও অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page