২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শান্তিগঞ্জের টাইলা বাজারে নির্বাচনী সভা আমি ভোগের জন্য নয়, ত্যাগের মনোভাব নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি……এড.বুরহান উদ্দিন দোলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> আগামী ৫ই জুন চতুর্থ ধাপে সুনামগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনী সভা সমাবেশ ও প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের টাইলা গ্রামবাসির আয়োজনে টাইলা বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের আহবায়ক এড. বুরহান উদ্দিনের দোলনের সমর্থনে টাইলা বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।টাইলা গ্রামের প্রবীন মুরুব্বী মোঃ আব্দুছ মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মোঃ তোফায়ল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এড. বুরহান উদ্দিন দোলন।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,কমরুছ মিয়া,ইউপি সদস্য মোজাহিদ আলম,ইউপি সদস্য মোঃ মছরু মিয়া প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন টাইলা গ্রামের যথীন্দ্র মোহন দাস,বেনু দাস,রনধীন দাস,মোঃ মণির হোসেন,মোস্তফা মিয়া,দুলু মিয়া,আব্দুল মতিন,মোঃ মরু মিয়া,শোয়েব মিয়া,সুধারঞ্জন দাস, ঠাকুরভোগ গ্রামের জালাল মিয়া,অনুকুল চন্দ্র দাস,সলীল দাস,অসিত দাস প্রমুখ।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এড. বুরহান উদ্দিন দোলন বলেছেন,শান্তিগঞ্জে সকল সেক্টরে উন্নয়নের নামে হাবিল কাবিলরা কমিশন বাণিজ্যে করে সব টাকা গিলে খেয়ে ফেলেছে,হাওর বান্দের কামকাজ আইছে কৃষকদের পিআইসি কমিটির সভাপতি ও সেক্রেটারী বানাইয়া তারা চেক নেয়গি আগেই।এই হাবিল কাবিল চেক দিয়ে টাকা উত্তোলন করে প্রতিটি পিআইসি কমিটির সভাপতি ও সেক্রেটারীকে বলে আমাদের ভাগ দিয়ে যা।এভাবে প্রতিটি ইউপির মেম্বারদেরকে অন্যান্য প্রকল্পে পঞ্চাশ হাজার টাকার কাম দিয়ে হাবিল কাবিল পনের হাজার টাকা কমিশন নিয়ে নেন এটার মূল স্বাক্ষী আমি বুরহান উদ্দিন দোলন নিজেই বলে দাবী করেন।সাবেক পরিকল্পনামন্ত্রী আপাদমস্তক একজন ভাল মানুষ,উনার সাথে আমার ভাল সম্পর্ক ছিল আমি শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে সাবেক মন্ত্রীর বাসায় গিয়ে দেখি সকল ইউপির মেম্বারগণ এখানে জড়ো হয়েছেন তারা হাবিল কাবিলকে খোজছেন।কেন জানতে চাইলে মেম্বারগণ বলেন এই হাবিল কাবিল ৫০ হাজার টাকার কাম দিয়ে আমাদের নিকট হতে পনের হাজার টাকা করে কমিশন বানিজ্য করেছে বলে তার নিকট ইউপি সদস্যগণ এমন অভিযোগ করেন।দোলন আরো বলেন এই হাবিল কাবিলে গত দশবছরে অবৈধ পন্থায় কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এমন প্রশ্ন ও রাখেন তার নির্বাচনী সভায় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে।তিনি আগামী ৫ই জুনের নির্বাচনে চেয়ারম্যান পদে দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।তিনি আরো বলেন,আমার চাওয়া পাওয়ার কিছু নেই,আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি।তিনি বিগত সময়ে ভাসানপানির আন্দোলন সংগ্রাম করে অনেক মিথ্যা মামলার আসামী হয়েছিলেন উল্লেখ করে বলেন কোন মামলাই আমাকে আটকে রাখতে পারেনি,কাজেই রাজনীতি করি ভোগের জন্য নয় ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করি বলেই এই অবহেলিত শান্তিগঞ্জের আপামর জনগনের জন্য কিছু একটা করতেই এবার নিয়ে তিনবার চেয়ারম্যান পদে নির্বাচন করছি।তিনি বলেন এই রজনীগঞ্জ(টাইলা-শান্তিগঞ্জ সড়কটি এতবছরে ও নির্মাণ করা হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে এই্ রাস্তাটি করে এই অঞ্চলের মানুষের ভাগ্যের কিছুটা হলে ও পরিবর্তন করতে চাই।এই রাস্তাটি নির্মান করা হলে এই অঞ্চলে ছোটখাটো কল কারখানা গড়ে উঠত এবং এখানকার বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান হতো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদে কোন ঘুষের কারবার চলবে না বেকার যুবকদের বিদেশে পাঠাতে, কর্মসংস্থান ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেযার প্রতিশ্রুতি প্রদান করেন।

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত

You cannot copy content of this page