১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি বাঁশখালী উত্তর জোনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: আরমান (বাঁশখালী)

অদ্য ২৬ আগষ্ট’২৩ ইং, শনিবার সকাল ৯.০০ টা হতে বাংলাদেশের অন্যতম বেসরকারি বৃত্তি পরীক্ষা, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা উত্তর জোনের উদ্যোগে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২২ এ উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান’২৩ অত্র পরিষদের পরিচালক মুহাম্মদ খোরশেদ হাশেমী’র সভাপতিত্বে উপ-পরিচালক এইচ এম নেজাম উদ্দিন রিয়াদ এবং সদস্য মুহাম্মদ তারেক আজিজ আলামী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবের লায়লা কল্যান ট্রাস্টের চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন চৌধুরী, উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব জননেতা জনাব এম মহিউল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী পরিচালক জনাব নুরুল্লাহ রায়হান খাঁন, বিশেষ বক্তা ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক নূরের রহমান রণি।বক্তারা বলেন মেধা ও মননের বিকাশে শহিদ-হালিম লিয়াকতের স্মৃতি বৃত্তি সংসদ বাংলাদেশে যে নজির স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়। আশাকরি বাঁশখালী উপজেলা এই ধারাবাহিকতা ভবিষ্যতেও রক্ষা করবে।বিশেষ অতিথি ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা উত্তর জোনের উপদেষ্টাবৃন্দ, জনাব ফরিদ আহমদ জিহাদী জনাব মাঈনুল ইসলাম তালুকদার, জনাব মাওলানা হাবিবুর রহমান, জনাব খায়রুল বশর, মুহাম্মদ ফখরুল উদ্দিন, জনাব মনিরুল ইসলাম, সাবেক পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাহাব উদ্দিন, হাফেজ তমিজ উদ্দিন, জনাব মামুন রেজা, জনাব মুহাম্মদ হোসাইন, সিটি ব্যাংক কর্মকর্তা জনাব মাহবুব আলম।বক্তব্য রাখেন উপ-পরিচালক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ হোসেন, কার্যকরী সদস্য এইচ এম জাহিদুল ইসলাম, মুহাম্মদ শহিদ রেজা, এম. দিদারুল আলম, কাজী শাহেদ হোসেন।অনুষ্ঠানে ছাত্রদের অবিভাকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা এরফানুল হক, মুহাম্মদ ইউসুপ, নাজমুন নাহার।অবিভাকরা বলেন, হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদের সুন্দর পরীক্ষা নিয়ন্ত্রণ, নিরপেক্ষ রেজাল্ট প্রকাশ এবং এত সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে।শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন তাহিয়া তাওহিদা, সাবিহা ছিদ্দীকা চৌধুরী, মুহাম্মদ কাইসার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ মঈন উদ্দিন, সৈয়দ হালিম, মুহাম্মদ ইমরান, মিজানুল হক, জুনাইদুল হক, আজিম বিন মালেক, হাসিবুর রহমান, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ সগির উদ্দিন, আবদুল হাকিম, হাফেজ নাছির উদ্দিন, সাইফুল আলম, হাফেজ মুহাম্মদ তানজিব, মুহাম্মদ জামশেদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page