৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা ও লোহাগাড়ার সাহসী সন্তান হোসাইন মাহমুদ তামিমের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নগরীর কর্ণফুলী ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘটিত এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

জানা গেছে, গত ০৫ এপ্রিল বিকেলে, কর্ণফুলী ব্রিজ সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী তামিমের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত তামিম নিজেই এই হামলার নেপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জড়িত থাকার বিষয়ে জোরালো সন্দেহ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন,জুলাই গণঅভ্যুত্থানে লোহাগাড়ার সাহসী যোদ্ধা হোসাইন মাহমুদ তামিমের ওপর এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তামিম একজন সচেতন নাগরিক হিসেবে ছাত্রলীগের সম্পৃক্ততার যে অভিযোগ তুলেছেন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা জরুরি। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে এমপি চৌধুরী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিচিত ও সক্রিয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাদের ওপর যেকোনো ধরনের আঘাত মানেই গণতন্ত্র ও ন্যায়ের ওপর আঘাত। তিনি অবিলম্বে তামিমসহ সকল বিপ্লবীর নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

হামলার শিকার হোসাইন মাহমুদ তামিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

You cannot copy content of this page