১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়া পৌর সভার সড়কের বেহাল দশা কাছা দিয়ে হাটছে মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া পৌরসভার সড়কের বেহাল দশা,অল্প বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী।পৌরসভার প্রধান প্রধান সড়ক ও ড্রেনেজের বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাজারে পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। বর্ষাকাল আসতে না আসতেই শহরের এ অবস্থায় নাজেহাল পৌরবাসী।দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজের এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থায় উদ্যোগ নেই কর্তৃপক্ষের,এমন অভিযোগ স্থানীয়দের।সোমবার (১ জুলাই) লোহাগড়া পৌর শহরের বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন অলিগলি সড়কগুলোতে পানি থৈ থৈ করছে।কোথাও কোথাও পানি হাঁটু সমান।পানি বের হওয়ার রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।এ অবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।ময়লা পানির ভ্যাপসা গন্ধে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।জলাবদ্ধতা ও সড়কে কাদা পানি সৃষ্ট হওয়ায় শহরের বেশকটি এলাকার ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,আমরা পানিতে ডুবলেও খোঁজ নিতে আসেন না কোনো কাউন্সিলর,এমনকি মেয়রও।শহরবাসী দীর্ঘ বছর ধরে এমন ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে নিচ্ছেন না কোনো ব্যবস্থা।বৃষ্টির পানি জমে লোহাগড়া বাজারের প্রত্যেকটি সড়কে কাদা পানি জমে চলাচলের একদমই অনুপযোগী হয়ে পড়েছে।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার, ফয়েজ মোড় এলাকা,বাজারে ঢোকার প্রধান সড়ক,স্বর্ণপট্টি সহ প্রত্যেকটা সড়কের একই অবস্থা।ড্রেনেজগুলোর বেহাল দশার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী ও পথচারীদের।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন,বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন অলিগলির সড়কগুলো কাদা পানিতে চলাচলে ভোগান্তিসহ সাধারণ মানুষের কষ্ট বাড়ে।অনেক এলাকায় বাড়িঘরেও পানি উঠে যায়।চরম দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে শহরবাসীকে।তাই শহরবাসীর জন্য প্রয়োজন সড়কগুলো সংস্করণন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।পোদ্দার পাড়া এলাকার বাসিন্দা ময়নুল জানান,অপরিকল্পিত নগরায়ণ,রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।র্দীঘদিন ধরে জলাবদ্ধতায় শহরবাসী ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ সমস্যাটির সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছেন না।এ বিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান বলেন,লোহাগড়া বাজার সহ পৌরসহরের বিভিন্ন সড়ক গুলোর খোঁজখবর নিয়েছি প্রকল্প আসলে প্রতিটি কাজ বাস্তবায়ন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page