২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়া গ্রাম্য শত্রুতায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে যখম বাড়ি-মিলঘর ভাংচুর,লুটপাট নারীদের মারপিট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি>>> নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখার চর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করেছে পুলিশ কর্মকর্তা কাজী ইমরান আহম্মেদ(৪৭) কে।বুধবার(৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনার পর আহত পুলিশ কর্মকর্তার পক্ষের লোকজন একটি বাড়ি ও একটি রাইচ মিলঘরের মালামাল ভাংচুর করেছে। ভাংচুরে বাঁধা দেয়ায় ওই বাড়ির মহিলাদের মারপিট ও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ।বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ওই আহত পুলিশ কর্মকর্তা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,লোহাগড়ার পাংখার চর গ্রামের নজীর কাজীর ছেলে পুলিশের এস,আই কাজী ইমরান আহম্মেদ বর্তমানে গোপালগঞ্জ জেলার ডিএসবি কোটালীপাড়া থানা যোনে ডিআইও পদে কর্মরত রয়েছেন।আহত পুলিশ কর্মকর্তার ভাবি পাংখার চর গ্রামের টিপু সুলতানের স্ত্রী সাফিয়া বেগম জানান,চাকুরীস্থল থেকে বুধবার রাতে তিনি প্রাইভেটকার যোগে নিজ গ্রামের বাড়ি পাংখার চরের উদ্দেশ্যে রওনা হন।প্রথমে লংকারচর গ্রামে ঢুকেই বন্ধু জিয়া চৌধুরীর বাড়িতে দাওয়াত খান।বৃষ্টিতে রাস্তা কাঁদা হওয়ায় ওই পুলিশ কর্মকর্তা সেখান থেকে বন্ধু জিয়ার মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ পাংখার চর কাজীপাড়া পাঁকা রাস্তার মাথা(বটতলা) পৌঁছিয়ে দেখেন ১৫/২০ জন গ্রামের লোক দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। পুলিশ কর্মকর্তা সেখানে নেমে সবার সাথে কুশল বিনিময় করতে চেষ্টা করেন।এসময় হঠাৎ লংকারচর গ্রামের জনৈক রয়েল পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ শুরু করে।এরপর সজিব,রুবেল সহ ১৫/২০ জনে পুলিশ কর্মকর্তার উপর হামলা চালায়।দূর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পুলিশ কর্মকর্তার পরিবারসহ গ্রামের লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায়।লংকার চর গ্রামের সাবেক সেনা সদস্য রুবেল সরদারের স্ত্রী ফাতেমা অভিযোগ করেন,গ্রাম্য শত্রুতার কারনে আমাদের অযথা দোষ দেয়া হচ্ছে।আমার স্বামী মারামারি বা হামলার সময় গ্রামে ছিলেন না।অথচ আমাদের বাড়িসহ রাইচ মিল ঘর ভাংচুর করা হয়েছে।আমাকে মারপিটসহ গালিগালাজ করা হয়েছে।রবিউল সরদারের স্ত্রী রিকতা বেগম জানান,বাড়ি ও মিলঘর ভাংচুরের পর দূর্বৃত্তরা আমাদের তিনটি গরু লুট করে নিয়ে যায়।পরে থানা পুলিশের সহযোগিতায় লুট হওয়া গরু ফিরে পেয়েছি। ওই আহত পুলিশ কর্মকর্তার লোকজন আমাদের হুমকি-ধমকি দিচ্ছে।পুনরায় বাড়ি ভাংচুরসহ স্বর্ণালংকার,টাকা,আসবাবপত্র, গরু,মোটরসাইকেল লুট করে নেবার চেষ্টা চালাচ্ছে।বাড়ির নারী ও শিশুরা সকলেই আতংকে রয়েছে।ঘটনাস্থলে কর্তব্যরত লোহাগড়া থানার এস,আই সুজিত জানান,এলাকায় সর্বদা পুলিশ টহল দিচ্ছে।হামলা,সংঘর্ষ,লুটপাট করলে তাকে আইনের আওতায় নেয়া হবে।শান্তি বিনষ্ট করা যাবে না। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।পুলিশ দোষীদের আটকের চেষ্টা করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page