৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে চলছে উত্তর-দক্ষিণের সমীকরণ!!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইল জেলার লোহাগড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২৬অক্টোবর। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে সকল রাজনৈতিক মহলেই চলছে নানা আলোচনা।প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির রাজনীতি কোন কোন নেতার নেতৃত্বে চলবে সেটাই দেখার বিষয়।দলের শৃংখলা,আদর্শ ও দলের আগামী স্বপ্ন বাস্তবায়নে কোন কোন নেতা দূরদর্শীতার সাথে দল পরিচালনা করতে পারবেন সেটা নিয়েই চলছে আলোচনা।তৃণমূলের নেতাকর্মীরা, ভোটাররা দলের পরিক্ষিত,ত্যাগী নেতাদের উপরই ভরসা রাখছে।রাজনৈতিক বোদ্ধাদের মতে,লোহাগড়া,কালিয়া ও নড়াইল সদর এই তিনটি উপজেলা নিয়ে নড়াইল জেলা।এই জেলার বিএনপি’র রাজনীতিতে বরাবরই প্রভাব বিস্তার করে আসছে লোহাগড়া উপজেলা।কারণ,লোহাগড়া ও সদরের অংশ বিশেষ নিয়ে গঠিত নড়াইল-২ সংসদীয় আসনে লোহাগড়া উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই উপজেলার রাজনীতি ভৌগলিক অবস্থান তথা নবগঙ্গা নদী দ্বারা উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভাজিত।বিগত ০৫ আগস্ট ছাত্র-জনতার সফল গনঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আগামী ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য লোহাগড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দলীয় প্রধান দুটি পদ তথা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা।অতীত অভিজ্ঞতায় দেখা যায়,দক্ষিন লোহাগড়ায় বিএনপি অপেক্ষাকৃত শক্তিশালী আর উত্তরে শক্তিশালী আওয়ামীলীগ।বিগত ১৭ বছরে তাই উত্তরের আওয়ামী নেতারা সর্বোচ্চ সুবিধাভোগী। উপজেলা চেয়ারম্যান পদটি ৫ বার উত্তরের নেতারাই দখলে নিয়েছে।তারাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক পদটি বারবার দখলে নিয়েছে।অপরদিকে,উত্তরের বিএনপির বিগত কমিটির নেতারা দল গঠনে ও সরকার বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হননি বলে নেতাকর্মীদের বিস্তর অভিযোগ রয়েছে।এবারের কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুই জন যথাক্রমে উত্তরের কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা প্রতিক)এবং দক্ষিনের মো: টিপু সুলতান(আনারস প্রতিক)মোঃ টিপু সুলতান দলীয় সিদ্ধান্তে বেশ কয় বছর দলে কোনঠাসা থাকায় কমিটি গঠনে তেমন ভূমিকা রাখা সম্ভব হয়ে ওঠেনি।সেই সুযোগে কাজী সুলতানুজ্জামান সেলিম রাজনীতিতে এগিয়ে নিয়েছেন নিজেকে।যদিও মোঃ টিপু সুলতান ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরীতে সচেষ্ট।দলের নির্যাতিত বারবার কারাবরনকারী নেতা তিনি।অপরদিকে,সভাপতি পদে লড়ছেন ৬ জন প্রার্থী।এর মধ্যে ৩ জন উত্তরের এবং ৩ জন দক্ষিনের।তৃণমূলের ভোটারদের সাথে আলাপচারিতায় বেশ কিছু পরিসংখ্যান উঠে এসেছে।প্রথমত: উত্তরের ৩ জন সভাপতি প্রার্থী হলেন জিএম নজরুল ইসলাম(দোয়াত কলম) ,আসাদুজ্জামান (ঘোড়া) এবং আহাদুজ্জামান বাটু(চশমা)।প্রায় সমানতালে উত্তরের ভোট ৪ ভাগ হচ্ছে বলে ধারনা।দ্বিতীয়ত :দক্ষিনের তিন জন সভাপতি প্রার্থীর মধ্যে রয়েছেন রবিউল ইসলাম পলাশ( দেওয়ালঘড়ি), আবু হায়াত সাবু (চেয়ার)এবং মোঃ সাচ্চু মিয়া(মোটরসাইকেল)।লোহাগড়ায় বিএনপির রাজনীতিতে মল্লিকপুর ইউনিয়ন অধিক শক্তিশালী।এখানে নেতাকর্মীও বেশি।প্রভাবও বেশি।দক্ষিণের বিএনপির রাজনীতি মূলত মল্লিকপুর থেকেই নিয়ন্ত্রিত হয়।দক্ষিনের সবচেয়ে প্রভাবশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন মোঃ সাচ্চু মিয়া।এলাকায় পরিচ্ছন্ন ও ভালো মানুষ হিসাবে তার সুনাম রয়েছে।তিনি উপজেলা বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত মল্লিকপুর ইউনিয়ন এর বাসিন্দা।৯০ গন আন্দোলনের তুখোড় ছাত্রনেতা।উপজেলার আওতাধীন একমাত্র কলেজ লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সর্বশেষ নির্বাচিত ছাত্র সংসদের জি এস।বিগত সময়ে কেন্দ্রীয় রাজনীতিতে ঢাকাতে সক্রিয় থাকলেও গত তিন বছরে তিনি স্থানীয় রাজনীতিতে শক্তিশালী ভীত গড়েছেন বেশ সফলতার সাথে। সব মিলিয়ে সভাপতি পদে মূল লড়াইয়ে মোঃ সাচ্চু মিয়া থাকছেন এমনটাই ধারনা এখানকার মানুষের।দক্ষিনের নেতা কর্মীদের মধ্যে মোঃ সাচ্চু মিয়া একাট্টা অবস্থান নিতে সক্ষম হচ্ছেন এমনটাই ভাবছেন রাজনীতির অঙ্গনের মানুষ।দীর্ঘদিন পরে দক্ষিণের সাধারণ মানুষ উপজেলা বিএনপির শীর্ষতম পদ পাওয়ার ব্যাপারে ব্যাপক আশাবাদী হয়ে উঠেছে।এখন দেখার বিষয় ২৬ তারিখ অনুষ্ঠিতব্য বিএনপির কাউন্সিলে লোহাগড়া উপজেলা বিএনপির নেতৃত্ব কোন দুজন নেতার হাতে উঠে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page