২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত আহত যুবক ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি( নড়াইল)>>>  নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে সন্ত্রাসী হামলায় রাজীবুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।রাজীবুল উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের সাখায়েত হোসেনের ছেলে।এজাহার ও স্বজন সূত্রে জানা গেছে,শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজমিস্ত্রীর সাব-কন্ট্রাক্টর রাজীবুল লোহাগড়ায় রাজমিস্ত্রির সাব-কন্ট্রাকের কাজ শেষ করে শ্রমিকদের মুজুরির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়িয়ারা গ্রামের কবরস্থান ও আসরাফ মেম্বরের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম মৃধা (৩৬), সাগর শেখ (৩৮), জামির শেখ (৩৬),সাদি শেখ (৩৮), ওমর শরিফ (৪০) আকসাদুল (২৩), সিজান শরীফ (২৩) সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠিসহ রাজীবুলের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে,পিটিয়ে গুরুতর জখম করে৷ রাজীবুলকে আহত করে দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এ সময় রাজীবুলের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্বজন সূত্রে আরও জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত লোকজন এ হামলা চালিয়েছে।এ সময় রাজীবুলের কাছে থাকা শ্রমিকের ৭৫ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়া লয়।এ ঘটনায় আহত রাজীবুলের ‘মা’ মোসাঃ রেবেকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,এজাহার পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page