২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় শিক্ষার্থী-শিক্ষকদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সুধী বৃন্দদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করালেন ইউএনও। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির শতদল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী।আয়োজক সূত্রে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।অনুষ্টান পরিচালনা করেন নবারুন মাদক প্রতিরোধ সোসাইটি,র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব।সভায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী প্রধান অতিথি,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান বক্তা,লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি,লোহাগড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রূপক মুখার্জী,লোহাগড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসান এবং লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন,আগামী প্রজন্মকে মাদকমুক্ত সুস্থ্য মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব নয়।মাদক ছেড়ে সুস্থ্য সমাজ গঠন তথা দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মাদককে না বলতে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান।এসময় শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে মাদক বিরোধী উদ্দিপনার সৃষ্টি হয়।শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় আয়োজক কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page