২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় কাউন্সিলরের ওপর দূর্বৃত্তদের হামলা, আটক এক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লোহাগড়া নড়াইল প্রতিনিধি>>> নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো ফারুক হোসেনের ওপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।হামলার সময় কাউন্সিলরের সহধর্মিণী সাবিনা ইয়াসমিনও আহত হয়েছেন।তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্হানীয় জনতা হাতেনাতে রুবেল শেখ নামে একজন দূর্বৃত্তকে ধরে গণধোলাই শেষে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।আহত ফারুক হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত ইশারত শেখের ছেলে ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জনতার হাতে আটক রুবেল হাওলাদার পার্শ্ববর্তী রামপুর গ্রামের সোবহান হাওলাদারের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে,লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মো: ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ফারুক ও তার স্ত্রী বাড়ির প্রবেশ পথের গেট খুলে তাদের উঠানে থাকা কলাই (ডাল) পলিথিন দিয়ে ঢেকে রাখছিল।এ সময় দূর্বৃত্ত রুবেল শেখ ফারুকের বাড়িতে প্রবেশ করেই অতর্কিত ভাবে ফারুককে (৪৫) রেঞ্জ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।এ সময় ফারুকের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন।হামলার সময় স্বামী এবং স্ত্রী দুজনে মিলে দূর্বৃত্ত রুবেল শেখকে (২৪) জাপটে ধরে ফেলে।তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং দূর্বৃত্ত রুবেলকে গণধোলাই দিয়ে রাতেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুক শেখ বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছে।আমি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি’।এ দিকে বুধবার সকালে আহত কাউন্সিলর ফারুক হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম এ হান্নান রুনু,মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,সাবেক মেয়র আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।নেতৃবৃন্দ কাউন্সিলর ফারুকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুলাহ আল মামুন গণমাধ্যমকর্মীদের বলেন,এ ঘটনায় রুবেল শেখ নামে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার রইচ উদ্দিন টিপু
লোহাগড়া,নড়াইল।
০১৯২১২৫০১২০
২০/৩/২০২৪.

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page