২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় কবরে থেকে ও পেনশনের টাকা উত্তোলন করেন সখিনা অন্য মহিলাকে সখিনা বানিয়ে মেয়ে ঝর্ণা উত্তোলন করে মৃত মায়ের পেনশন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়ায় মৃত্যুর পরও ৫ বছর ধরে পেনশনের টাকা উত্তোলন করা হচ্ছে মৃত সখিনা বেগমের নামে।অন্য একজনকে সখিনা সাজিয়ে এবং তার স্বাক্ষর জাল করে উপজেলা হিসাব রক্ষন অফিস ও ব্যাংকের চোখ ফাকি দিয়ে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে সখিনার মেয়ে ঝর্ণা খানম ও নাতনী ডালিয়ার বিরুদ্ধে।এলাকাবাসী সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার কুমড়ি মধ্যপাড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ফজর শেখ প্রায়২০/ ২২ বছর আগে মারা যান।এরপর তার স্ত্রী সখিনা বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন।২০১৮ সালের মার্চ মাসে সখিনা বেগমও মারা যান।কিন্তু সখিনার সুচতুর মেয়ে ঝর্ণা খানম ও নাতনি ডালিয়া সখিনার মৃত্যুর বিষয়টি গোপন রেখে অন্য এক মহিলাকে সখিনা বেগম সাজিয়ে তার স্বাক্ষর জাল করে হিসাব রক্ষন অফিস ও সোনালী ব্যাংক লক্ষীপাশা( সখিনার হিসাব নং ২৫০৫৬০১০২২৫১৭) থেকে কৌশলে ২০১৮ সাল থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৫ বছর ধরে প্রায় ৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছে সখিনার কন্যা ঝর্ণা।এ ব্যাপারে ঝর্ণা খানম জানান,মা মারা যাওয়ার পর আমরা কোন পেনশনের টাকা উত্তোলন করেনি। কে বা কারা ওই টাকা তুলে নিয়েছে তা হিসাব রক্ষন অফিস ও ব্যাংকের লোকজন জানে, এটা তাদের ব্যাপার।সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ম্যানেজার নূরুল আমিন জানান,উক্ত হিসাবে বিপরীতি সর্বশেষ মাসে ৬৫১০ টাকা করে জমা হয়েছে।হিসাবের নমিনি রয়েছে ঝর্ণা নামের একজন।ওই হিসাব থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ সখিনার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হয়েছে।তাদের স্বাক্ষর যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।লোহাগড়া উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা বিএম তামজিদ হাসান জানান,সখিনার নামে খোলা অনলাইন একাউন্টে ২৩ সালের জুন মাস পর্যন্ত পেনশনের টাকা ট্র্যান্সসফার করা হয়েছে।সখিনার মৃত্যুর বিষয়টি গোপন করে টাকা উত্তোলন করা হয়েছে।বিষয়টি জানার পর উর্দ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে খুলনা অঞ্চলের অডিট এ্যান্ড একাউন্টস অফিসার মীর এনামুল হক জানান,বিষয়টি তদন্ত করে ওই হিসাব ধারীর নমিনিকে অতিরিক্ত উত্তোলনের টাকা সরকারী কোষাগারে ফেরতের দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page