১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

লোহাগড়ায় ইউএনও’র কাছে অশ্লীল ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ১০লক্ষ টাকা চাঁদা গ্রেফতার দেহরক্ষী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অনিমেষ বিশ্বাসের অশ্লীল ভিডিও(এডাল্ট) ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ চাঁদা আদায়ের ঘটনায় ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।এ ঘটনায় পুলিশ ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) আটক করে কারাগারে পাঠিয়েছে।গ্রেফতারকৃত আকাশ খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের নিহার বিশ্বাসের ছেলে এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেহরক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।মামলা সূত্রে জানা গেছে,গত ১৭ ফেব্রæয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে বলে, একটি অশ্লীল এডাল্ট ভিডিও আছে তাদের কাছে।এর জন্য ১০ লাখ টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে বলে ভয় দেখায়।এভাবে একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে হুমকি দিয়ে বলে,দাবীকৃত টাকা না দিলে এবং এ কথা কাউকে জানালে অনিমেষ বিশ্বাসকে জখমসহ হত্যা করা হবে।ভয়ে ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস তার স্বামীর সম্মান ও জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হুমকিদাতার ব্যাংক একাউন্টে ওই দিন রাতে ৮ লাখ ৯৪ হাজার টাকা দেয়। টাকা পাঠানোর জন্য গাড়ী নিয়ে লক্ষীপাশাস্থ ব্রাক ব্যাংক এটিএম বুথে যান।এ সময় গাড়িতে থাকা ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস তাকে পরামর্শ দেয়,ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ওই একাউন্টে দ্রæত টাকা পাঠানো যায়।এ কথায় আনসার সদস্য আকাশের প্রতি সন্দেহ হয়।পরবর্তিতে বিভিন্ন সময় পর্যায়ক্রমে আরো ১লক্ষ ৬ হাজার টাকা দেন।এর পর চাঁদাবাজরা আরো ৩ লক্ষ টাকা দাবী করে।উপায়ান্ত না পেয়ে গত ১২ মার্চ ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস বাদী হয়ে এ ঘটনায় আকাশের কথা উল্লেখ করে একটি চাঁদাবাজ চক্রের নামে মামলা দায়ের করেন।এ ব্যাপারে ইউএনও এবং বাদীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযুক্ত দেহরক্ষী আকাশের ভাই সমীর বিশ্বাস বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,চাঁদাবাজির মামলায় অভিযুক্ত আকাশ বিশ্বাসকে বুধবার লক্ষীপাশা বাসষ্টান্ড থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদাবাজ চক্রকে ধরতে অভিযান অব্যাহত আছে।Ñ আকাশের ছবি সংযুক্ত #

সরদার রইচ উদ্দিন টিপু
০১৯২১২৫০১২০
১৫.৩.২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট
ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান
মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম

You cannot copy content of this page