১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সহোদর খুন আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়ার  চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আপন দুই ভাই নিহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামে আইয়ুবের মোড়ে  কালাম হুজুরের দোকানের পার্শ্বে এ ঘটনা ঘটে।জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের সাথে একই গ্রামের বাসিন্দা লোহাগড়া  উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম এর সমর্থকদের মাঝে বিরোধ চলছিলো।নিহতদের বড় ভাই মল্লিকপুর  ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদ শেখ জানান,বুধবার  সকালে খান মাহমুদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।দূর্বৃত্তরা কুপিয়ে সামাদ শেখের ছেলে মিরান শেখ(৪৪) ও জিয়ারুল শেখ(৪১) কে হত্যা করে।এসময় কুপিয়ে জখম করা হয় অপর ভাই ইরান শেখ (৫২) কে।সে ঢাকায় চিকিৎসাধীন।লোহাগড়া থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।লাশ পোষ্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন,নিহতরা বিএনপি পরিবারের সদস্য।যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম আওয়ামীলীগ ক্যাডার বাহিনী নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।অভিযুক্ত যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম পলাতক থাকায় যোগাযোগ করা যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page