২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ হয়।আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ দ্বন্ধ-সংঘাতে জড়িত রয়েছে।একপক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের শওকত খান এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন রবি খান।সংঘর্ষে রবি খান পক্ষের আহত ব্যক্তিরা হলেন,জরিনা বেগম, সাবিনা বেগম,জামশেদ খান,আকাশ মল্লিক,নান্নু মল্লিক, ইকবাল খান, সোহাগ খান ও খয়বার।শওকত খান পক্ষের আহত হয়েছেন আসাদ খান,মুন্নাফ খান,ইন্দাদুল খান ও আজাদ মোল্লা।এই ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ছাড়া অন্তত পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে গ্রামের শওকত খান পক্ষের মফিজ খানের বাড়িতে বিচার চাইতে গেলে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে দুই পক্ষ ঢাল,সড়কি,রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।নলদী ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষের ঘটনার পর ওই এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় যায়যায়দিনকে বলেন,মূলত দুই পক্ষের অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে।এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।পুলিশ টহল দিচ্ছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page