২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় আততায়ীর গুলিতে নিহত সাবেক চেয়ারম্যানের জানাজা সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি ( নড়াইল)>>> নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে(৪৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শিকদার মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একটি শালিস বৈঠকে যোগদানের জন্য লোহাগড়া বাজার থেকে মোটরসাইকেলে করে রওনা হন।এরপর তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে সড়কের পাশে মোটরসাইকেল রেখে বাড়িতে যান।কিছুক্ষণ পর তিনি মোটরসাইকেল নিতে আসলে সিকদার মোস্তফা কামালকে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনগণ আহত সিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।লোহাগড়া থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।শনিবার (১১মে) সকাল ১১ টার দিকে নড়াইল সদর হাসপাতালের মর্গে নিহত চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।আছরবাদ তার নিজ গ্রাম মঙ্গলহাটায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এসময় স্বজনদের গগন বিদীর্ণ আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান ঘটনাস্হল পরিদর্শন করে বলেন, ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল।
০১৯২১-২৫০১২০
১১/৫/২০২৪.

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page