১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

লালমনিরহাট সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত থানায় অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস.এম শহিদুল ইসলাম বাবলু ঃনিজস্ব প্রতিবেদক>>> লালমনিরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় ৫/৬ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদেরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দৈনিক প্রতিদিনের সংবাদ এর লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না,মাতৃভূমির খবরের প্রতিবেদক সাহিদ বাদশা বাবু,সহ ৫জন সাংবাদিক লালমনিহাট সদর উপজেলার সারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক সাহিদ বাদশা বাবু বলেন,সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে।এমন একটি তথ্যের তিত্তিতে আমরা ৪/৫ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান এবং অনশনরত মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করেন।মেয়েটির সাথে কথা বলতে যাওয়া মাত্রই প্রেমিক নিশাতের চাচা সার ব্যবসায়ী রশিদ ও নিশাতের বড় ভাই নাঈমসহ ৮/৯ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়,মারধর ও লাঞ্ছিত করে।এ সময় তারা সংবাদ কর্মী পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সার ব্যবসায়ী রশিদ ও নিশাদের বড় ভাই নাঈমস সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন।এর কিছুক্ষণ পরে প্রেমিক নাঈমের চাচা রশিদ সহ আরো কয়েকজন মেয়েটিকে বেধড়ক মারপিট করে। এরপর তারা মেয়েটিকে পাজাকোলা করে অন্যত্র নিয়ে যেতে চাইলে সাংবাদিকরা সেখানে ভিডিও করার চেষ্টা করে। এ সময় সাংবাদিকরা সেই দৃশ্যের ভিডিও করতে যাওয়া মাতারই দুর্বৃত্তরা সাংবাদিকদের দুইটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন কেরে নেয় এবং সাংবাদিকদের পথ রোধ করে মেয়েটিকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায়।এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন,সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page