২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদাদাতা >>> পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রধান উপাদান লবণের মূল্যবৃদ্ধিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা। ব্যবসায়ীরা জানিয়েছেন, চামড়া নষ্ট হওয়া রোধে কোরবানির পরপরই দ্রুত লবণ দিতে হয়। কিন্তু মৌসুম শুরুর আগেই বাজারে প্রতি বস্তা লবণের দাম একলাফে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে কোরবানির চামড়া সুরক্ষায় সরকারের বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচির সুষম বণ্টনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির নেতাদের দেওয়া তথ্যমতে, এবার চট্টগ্রাম অঞ্চল থেকে প্রায় ৪ লাখ পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ চামড়া সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত ও সংরক্ষণের জন্য প্রায় ৩ হাজার ৫০০ টন (৪৭ হাজার ৫০০ বস্তা) লবণের প্রয়োজন হবে।সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, গত রমজান মাসেও প্রতি ৭৪ কেজির এক বস্তা লবণের দাম ছিল ৫৮০ টাকা। অথচ কোরবানির ঈদ সামনে রেখে সিন্ডিকেটের চাদরে বন্দি হয়ে সেই লবণের বস্তা এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ফলে এবার কেবল লবণ কিনতেই আড়তদারদের বাড়তি গুনতে হবে প্রায় ৪ কোটি টাকা। প্রতি বছরই ঈদের আগে এভাবে লবণের দাম বাড়িয়ে দেওয়ায় মাঠপর্যায়ের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের ঝুঁকিতে পড়েন।আড়তদারদের যৌক্তিক আরজি এদিকে চামড়া সম্পদ রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির নেতৃবৃন্দ। তবে এই সরকারি সহায়তার বণ্টন প্রক্রিয়া নিয়ে তারা একটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন।ব্যবসায়ীরা উল্লেখ করেন, গত বছরও সরকার বিনামূল্যে লবণ বিতরণ করেছিল, তবে তা কেবল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সরবরাহ করা হয়। সাধারণ আড়তদাররা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন।দেশের মোট কোরবানির কাঁচা চামড়ার প্রায় ৮০ শতাংশই সংগ্রহ ও সংরক্ষণ করেন পেশাদার আড়তদাররা। আর মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলো সংগ্রহ করে মাত্র ২০ শতাংশ চামড়া। তাই চামড়া শিল্পের প্রকৃত সুরক্ষায় এবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আড়তদারদের মাঝেও বিনামূল্যে সরকারি লবণ সুষমভাবে বণ্টন করা অত্যন্ত জরুরি।চামড়ার নতুন মূল্য নির্ধারণ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বিশেষ ব্যবস্থাপনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন ও পুরাতন মূল্যের তুলনামূলক চিত্র:চামড়ার ধরণ ও এলাকা নতুন মূল্য (প্রতি বর্গফুট) বিগত বছরের মূল্য (প্রতি বর্গফুট)গরুর চামড়া (ঢাকা) ৬২ থেকে ৬৭ টাকা ৬০ থেকে ৬৫ টাকা গরুর চামড়া (চট্টগ্রামসহ ঢাকার বাইরে) ৫৭ থেকে ৬২ টাকা ৫৫ থেকে ৬০ টাকা খাসির চামড়া (সারা দেশে) ২৫ থেকে ৩০ টাকা -বকরির চামড়া (সারা দেশে) ২২ থেকে ২৫ টাকা -ব্যবসায়ীরা আশা করছেন, সরকার যদি লবণের বাজার কঠোরভাবে মনিটরিং করে এবং বিনামূল্যে ঘোষিত সরকারি লবণ আড়তদারদের মাঝে সঠিকভাবে বণ্টন নিশ্চিত করে, তবে চামড়ার নতুন নির্ধারিত মূল্যের সুফল মিলবে এবং জাতীয় সম্পদ কাঁচা চামড়া নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page