১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চট্টগ্রাম নগরী থেকে নাশকতা মামলার সন্দেহজনক ৩ আসামী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে র‌্যাব-৭ এর পৃথক পৃথক অভিযানে সম্প্রতি সময়ের বিরোধী দলের আন্দোলনে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও গাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগে নাশকতা মামলার ৩ সন্দেহজনক আসামিকে গ্রেফতার করে আইনে সোপর্দ্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের একজন মোহাম্মদ শাহজাহান শাকিল(৪২) রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অন্য ২ আসামী হচ্ছে ব্রাম্মানবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের মোহাম্মদ তারেক(২৪) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ নুরুল আবছার(৩৮)।২১ নভেম্ভর’২৩ ইং মঙ্গলবার র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক টীম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর’২৩ইং তারিখ চট্টগ্রামের রাউজান থানায় দায়েরকৃত নাশকতা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানাধীন চালিতাতলী এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর’২৩ ইং তারিখ আনুমানিক রাত ১০.২০ টার সময় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহজাহান শাকিল (৪২), পিতা-আব্দুল মান্নান, সাং-বেরুলিয়া, থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে গত ১৮ নভেম্বর’২৩ইং তারিখ আনুমানিক রাত ৮.০০ টায় চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও থানাধীন পানামা প্লাজার সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ীতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। উক্ত অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে একই দিন আনুমানিক সন্ধ্যা ৭.৩০ টায় র‌্যাব-৭, চট্টগ্রামের আরেকটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ তারেক (২৪), পিতা- আব্দুল হক, সাং- সোনাতলা ,থানা- নাসিরনগর, জেলা- ব্রাক্ষণবাড়িয়া, এবং ২। মোঃ নুরুল আবছার (৩৮), পিতা- নুরুল আলম, সাং- পূর্ব পাহাড় থানা- রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’দের গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত প্রত্যেক আসামীরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের বিরোদ্ধে আনিত অভিযোগের সত্যতা স্বিকার করেছে এবং গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান শাকিল এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় অস্ত্র ও ডাকাতি সংক্রান্তে আরো ০২টি মামলা এবং আসামি মোঃ তারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় মাদক এবং নাশকতা সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া প্রচার সেল।গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও এবং রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page