১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দীর্ঘ ২৫ বছর ধরে সাইকেল চালিয়ে মানুষের দ্বারে দ্বারে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন হাসান আলী। বয়স প্রায় ৬৭ বছর। তবুও থেমে নেই তাঁর পথচলা। প্রতিদিন ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রোদ-বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়া—কোনো কিছুই তাঁকে দমাতে পারে না। সামান্য আয়ের আশায় নয়, বরং মানুষের হাতে সময়মতো সংবাদপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ থেকেই প্রতিদিন ছুটে চলেন তিনি।প্রতিদিন সকাল হলেই রুহিয়ার বাড়ি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও জেলা শহরে যান হাসান আলী। সেখানকার পত্রিকার দোকান থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা সংগ্রহ করেন। এরপর পত্রিকাগুলো সুন্দরভাবে গুছিয়ে সাইকেলের সঙ্গে বেঁধে শুরু হয় তাঁর প্রতিদিনের কর্মযাত্রা।রুহিয়া চৌরাস্তা, মধুপুর, ঢোলারহাট, উত্তরা বাজার, রামনাথ হাট, সেনিহারী বাজার, রাজাগাঁও, পাটিয়াডাঙ্গীসহ বিভিন্ন এলাকায় সাইকেল চালিয়ে সংবাদপত্র পৌঁছে দেন তিনি।বাজারের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন সংস্থা ও সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দেন জাতীয় দৈনিকের পাশাপাশি স্থানীয় পত্রিকাও।দীর্ঘদিন ধরে এভাবেই প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ কপি সংবাদপত্র পাঠকের হাতে তুলে দেন হাসান আলী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ থেকে ১২ ঘণ্টা পরিশ্রম করে সাইকেল চালিয়ে পাড়ি দেন প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ। কখনো তীব্র রোদ, কখনো মুষলধারে বৃষ্টি—সব প্রতিকূলতা উপেক্ষা করেই চলে তাঁর সংবাদপত্র বিতরণের কাজ।হাসান আলী বলেন, “প্রতিদিন সকালে ঠাকুরগাঁও শহর থেকে পত্রিকা সংগ্রহ করে রুহিয়ার বিভিন্ন এলাকায় পৌঁছে দিই। রোদ-বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়া থাকলেও পত্রিকা বিতরণ বন্ধ করি না। প্রয়োজনে ছাতা নিয়ে বের হই। সাইকেল চালিয়ে পত্রিকা পৌঁছে দিতে এখনো আমার তেমন কোনো সমস্যা হয় না। পত্রিকা বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই সংসার চালাই।”স্থানীয় রামনাথ হাটের এক দোকানদার বলেন, “হাসান ভাই প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আমার দোকানে সংবাদপত্র দিয়ে আসছেন। প্রতিদিন সাইকেলে করে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা নিয়ে আসেন। মাস শেষে পত্রিকার বিল পরিশোধ করি। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুতেই তাঁর আসা বন্ধ হয় না। তাঁর এই পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।”রুহিয়ার স্থানীয় সাংবাদিকরাও হাসান আলীর দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। তাঁদের মতে, সংবাদপত্রের পাঠক তৈরি ও মানুষের কাছে প্রতিদিনের খবর পৌঁছে দিতে হাসান আলীর মতো পরিশ্রমী সংবাদপত্র বিক্রেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় সংবাদ সংগ্রহকারী সাংবাদিকেরা আলোচনায় এলেও পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পেছনে থাকা এসব পরিশ্রমী মানুষের কথা আড়ালেই থেকে যায়।বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মানুষ অনলাইনে মুহূর্তেই দেশ-বিদেশের খবর জানতে পারছেন। তবুও অনেক পাঠকের কাছে হাতে ধরে সংবাদপত্র পড়ার অভ্যাস এখনো অটুট। আর সেই অভ্যাস টিকিয়ে রাখতে রুহিয়ার পথে পথে সাইকেল নিয়ে ছুটে চলেছেন হাসান আলী।প্রায় ২৫ বছরের এই কর্মজীবনে তাঁর সঙ্গী একটি সাইকেল, মাথার ওপর কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টির ছাতা আর সাইকেলের সঙ্গে বাঁধা একগুচ্ছ সংবাদপত্র। সংবাদপত্র বিক্রি করে সামান্য আয়ে কোনো রকমে চলে তাঁর সংসার। কিন্তু প্রতিদিন মানুষের হাতে খবর পৌঁছে দেওয়ার যে নিরলস দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে এক অনন্য পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প।রুহিয়ার মানুষের কাছে হাসান আলী শুধু একজন সংবাদপত্র বিক্রেতা নন; তিনি প্রতিদিনের খবর পৌঁছে দেওয়া এক পরিচিত মুখ। তাঁর সাইকেলের চাকার সঙ্গে ঘুরছে জীবিকার সংগ্রাম, আর সেই সংগ্রামের মধ্য দিয়েই প্রতিদিন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের নানা খবর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি

You cannot copy content of this page