২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরে ভিড়ার পর বিকেল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহণের কাজ।জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে আসা বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি শুক্রবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১৩ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। এরপর বিকেল থেকেই শুরু হয় জাহাজটি থেকে এ কয়লা খালাস ও লাইটারেজে (নৌযান-কার্গো/কোস্টার) করে পরিবহণের কাজ। পরিবহণ করে এ কয়লা নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর লাইটার থেকে সেই কয়লা জেটির ক্রেন দিয়ে উত্তোলন করে সক্রিয় বেল্টের মাধ্যমে সংরক্ষণ/মজুদ করা হচ্ছে কেন্দ্রটির সেডে/গোডাউনে।এর আগে গত শনিবার (২৩সেপ্টেম্বর) ৩১হাজার ৩শ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি বসুন্ধরা ইমপ্রেস।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page