৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলা ও আশপাশের এলাকায় হিমাগারে সংরক্ষিত আলু নিয়ে কৃষক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। মৌসুমী আলু বিক্রির পর ভালো দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা প্রতি বছরের মতো এবারও ব্যাপক পরিমাণে আলু হিমাগারে মজুদ করেছিলেন। কিন্তু বর্তমানে বাজারে আলুর চাহিদা না থাকায় দাম দিন দিন নিম্নমুখী হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।স্থানীয় কৃষকরা জানান, গত মৌসুমে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবং সরকারিভাবে নির্ধারিত মূল্য ও প্রশাসনিক তদারকির কারণে তারা আশানুরূপ লাভ করতে পারেননি। এবার দাম কমে যাওয়া সত্ত্বেও সরকারি কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে।কৃষক ও হিমাগার মালিকদের সূত্রে জানা গেছে, প্রতি বিঘায় আলু চাষে গড়ে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে। এতে বিঘাপ্রতি গড় উৎপাদন দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ মণ। বর্তমানে হিমাগারে সংরক্ষিত আলুর দাম প্রতি কেজি ১০ থেকে ১১ টাকা, অথচ প্রতি কেজিতে কৃষকের উৎপাদন খরচই দাঁড়িয়েছে গড়ে ১৭ টাকা। এর সঙ্গে সংরক্ষণ খরচ, হিমাগারের ভাড়া, সুদ ও পরিবহন ব্যয় যোগ করলে সংরক্ষিত আলুর প্রকৃত খরচ দাঁড়ায় কেজি প্রতি প্রায় ২৫ টাকা। ফলে প্রতিকেজি আলুতে কৃষক ও ব্যবসায়ীরা লোকসান গুনছেন।তানোর উপজেলার হিমাগার মালিকদের একাধিকজন জানান, বাজারে আলুর ক্রেতা নেই বললেই চলে। সংরক্ষিত আলুর দাম না বাড়লে কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। এর ফলে আগামী বছর আলু চাষে কৃষকরা অনাগ্রহী হতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।স্থানীয় কৃষক মোঃ নাসির ও ব্যবসায়ী মো:মিলন অভিযোগ করে বলেন, সরকারের বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। যদি দেশীয় বাজারে ও রপ্তানির জন্য সরকারি উদ্যোগ নেয়া হতো তবে এ বিপদ এতটা তীব্র হতো না। তারা আক্ষেপ করে বলেন, “স্টোরজাত আলুর বর্তমান দুরবস্থা দেখার যেন কেউ নেই। সরকারের উচিত ছিল বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেয়া।”কৃষক-ব্যবসায়ীদের দাবি, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে এখনই হিমাগারভিত্তিক জরিপ চালিয়ে প্রয়োজনীয় সহায়তা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নইলে তানোরসহ রাজশাহীর বৃহৎ আলু উৎপাদন এলাকা কৃষকরা লোকসানের কারণে আগামী মৌসুমে আলু চাষে বিমুখ হয়ে পড়তে পারেন, যা সামগ্রিক খাদ্য নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page