১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহী কারাগারে মারধরের শিকার সাবেক এমপি এনামুল হক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী–৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক।২৫ (সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল সন্ধ্যার পর তাঁকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন।প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাঁকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, ‘এনামুল হক অসুস্থ বলে শুনেছি।এ কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।তাঁকে মারধর করা হয়েছে কি না জানা নেই।এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে।’এনামুল হক নবম,দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী–৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয়।এর আগেও আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিলো।এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে।এরপর ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র‍্যাব–৫।২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে। বিচারক মো. হাদিউজ্জামান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page