১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ বান্দরবানে ১১ সদস্যের ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস বাসু দাশ ও কোষাধ্যক্ষ সুফল চাকমা সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২২ মাদক সেবনকারী ১৫, ওয়ারেন্টভুক্ত ৪ ও ধর্তব্য অপরাধে ৩ জন গ্রেফতার পটিয়ায় কুসুমপুরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রস্তুতি সভা। মহেশখালীতে গ্রাম সংরক্ষণ দল শক্তিশালীকরণ ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। পটিয়ায় ২৫ কৃষক অপহৃত, ৮০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

রাজমিস্ত্রি জুয়েল বিসিএস ক্যাডার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদন>>>

রাজমিস্ত্রি জুয়েল এখন বিসিএস ক্যাডার
টানাটানির সংসার নূন আনতে পান্তা ফুরায় এমনই অবস্থা দিন পার করত জুয়েল। জুয়েলের ৮ বছর বয়সে দিনমজুর বাবা মারা যায় । তার পর থেকে রাজমিস্ত্রির কাজ করে সংসারের হাল ধরতে হয় তাকে। সেখানে নিজের পড়াশোনার খরচ যোগানো খুবই দূর্সাধ্য হয়ে পড়ে। অভাব ও শত কষ্টের মধ্যে থেকেও জীবন যুদ্ধে থেমে যায়নি নাটোরের লালপুর উপজেলার জুয়েল আলী। টিউশুনি করে নিজের লেখাপড়ার খরচ যুগিয়েছেন তিনি। সেই জুয়েল এবার সদ্যপ্রকাশিত ৪১ তম বিসিএসে প্রকৌশলী ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।জুয়েল আলী উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে। তিনি লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ- ৫ পেয়ে পাস করেন এবং লালপুর ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক শেষ করেন।জুয়েলের মা জামেলা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর অর্থাভাবে বার বার ছেলের পড়াশোনা বন্ধ করতে হয়েছে। তবে বিভিন্ন সময় ভালো রেজাল্ট করার কারণে বিভিন্নভাবে সহযোগিতা পাওয়ায় সেইসব টাকা দিয়ে লেখাপড়া করেছে, নিজে টিউশুনিও করেছে। খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে। কষ্টের দিনগুলো তার এখন শেষ হয়েছে, আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘ কষ্টের পথ অতিক্রমের সেইআমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে।আর অশ্রুভেজা চোখে জুয়েল বলেন, ৮ বছর বয়সে আমার বাবা মারা যান। তারপর পরিবারের বড় ছেলে হওয়ায় সেই বয়সেই মায়ের পাশাপাশি আমাকেও সংসারে হাল ধরতে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছে। কয়েকবার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষকদের সহযোগিতায় আবারও পড়াশোনা শুরু করি। অষ্টম শ্রেণীতে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পাওয়ার পর থেকে ডাচ বাংলা ব্যাংক ও প্রার্কীতি ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছিলাম। এই বৃত্তির মাধ্যমে অনার্স মাস্টার্স শেষ করেছি। পরবর্তীতে বিসিএসের জন্য আমার স্ত্রী মানসিক ও আর্থিকভাবে সাপোর্ট দিয়েছে।তিনি আরো বলেন, আমি সব সময় চাইতাম মায়ের মুখে হাসি ফুটাবো। একটা সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন ছিল। ভালো পোশাক, ভালো খাওয়া দাওয়া এসব অতটা আশা করিনি কোনদিন। আজ সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি। দায়িত্ব পালনকালে সব সময় আমি ন্যায় ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত কাজটা সঠিকভাবে করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১
বান্দরবানে ১১ সদস্যের ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস বাসু দাশ ও কোষাধ্যক্ষ সুফল চাকমা
সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২২ মাদক সেবনকারী ১৫, ওয়ারেন্টভুক্ত ৪ ও ধর্তব্য অপরাধে ৩ জন গ্রেফতার
পটিয়ায় কুসুমপুরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রস্তুতি সভা।
মহেশখালীতে গ্রাম সংরক্ষণ দল শক্তিশালীকরণ ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

You cannot copy content of this page