২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে ‘এওচিয়া’কে মডেল ইউনিয়নে রুপান্তরের স্বপ্ন দেখেন চেয়ারম্যান আবু ছালেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ >>> দলীয় চেয়ারম্যান নয়, এলাকার সর্বস্তরের জনগনের প্রকৃত অভিভাবক হিসাবে দল-মত, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজনৈতিক সহবস্থানের মাধ্যমে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের নিরেট সেবা ও কল্যানের মাধ্যমে এওচিয়াকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্নের ব্যাখ্যা করলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।স্বাধিনতা ও রাস্ট্রবিরোধী অপশক্তির সাথে কোন প্রকার আপোষ নয় জানিয়ে “অগ্রযাত্রা” প্রতিবেদকের সাথে দির্ঘ মত বিনিময়কালে চেয়ারম্যান আবু সালেহ সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপর এডিবি’র ২০ লক্ষ টাকা বরাদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এলজিএসপি বরাদ্ধ থেকে বিভিন্ন সংযোগ সড়কের ফ্ল্যাট সলিং, ব্রিক সলিং ও আরসিসি দ্বারা উন্নয়নের সুনিদ্দৃষ্ট বর্ননা দেন। এছাড়াও ভিজিডি ভিজিএফ কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও পেশাজীবি সুবিধাভোগীদের মাঝে সরকারী সহায়তা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার কথা জানালেন। এছাড়া পুরো ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে দল-মত নিরপেক্ষ থেকে সঠিক প্রাপ্যতা যাছাই করে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিশু সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানালেন অকপটে।বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালে তাঁর সহোদর ভাই গোলাম হোসেনকে নির্মমভাবে হত্যার ক্ষোভ জানিয়ে চেয়ারম্যান আবু ছালেহ বলেন, স্বাধিনতা ও রাস্ট্রবিরোধী অপশক্তি এওচিয়া ইউনিয়ন সহ সাতকানিয়ার ১২ জন আওয়ামীলীগ নেতা কর্মিকে নির্মমভাবে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যার মধ্যে শহীদ গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নুরুল কবীর অন্যতম। সাতকানিয়া -লোহাগাড়ার নির্বাচিত এমপি বিশিষ্ঠ শিক্ষাবীদ ও ইসলামিক চিন্তাবিদ ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন আল নদভী সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর বুদ্ধিদীপ্ত প্রজ্ঞাবান মেধার ফলে সাতকানিয়া-লোহাগাড়া থেকে স্বাধিনতা ও রাস্ট্রবিরোধী অপশক্তি কোনঠাষা হয়ে পড়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাতকানিয়ায় গনমানুষের ভাগ্য পরিবর্তনে মানুষের দ্বারে দ্বারে হাজীর হতে পারছে। কিন্তু পর্দার অন্তরালের কুশিলব হয়ে এই অপশক্তি এখনো এওচিয়া সহ সাতকানিয়ার প্রান্তিক জনপদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য সড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে দাবী করেন। তাঁকেও হত্যার সড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবী করে তিনি আরো বলেন, “তিনি জিবন দিতে প্রস্তুত- কিন্তু এলাকার উন্নয়ন ও গনমানুষের কল্যানে কাজ করে যেতে অকুতোভয় নির্বিক সাহসী যোদ্ধা হিসাবে মানুষের সেবা করে যাবেন বলে জানান।”সন্ত্রাস ও মাদক” সমাজের অবকাটামো ধ্বংসের অন্যতম কারন জানিয়ে চেয়ারম্যান আবু ছালেহ এওচিয়া ইউনিয়নে সন্ত্রাস ও মাদকের জিরো টল্যারেন্স নীতি ঘোষনা করে বলেন, যথাযথ আইনী প্রক্রিয়ায় এওচিয়া ইউনিয়নে সন্ত্রাস দমন ও মাদক সেবন, মাদক বানিজ্য প্রতিরোধে প্রশাসনের সহযোগিতায় নিজেই অভিযান পরিচালনা করে পুলিশের হাতে তোলে দেওয়ার কথা জানালেন। একিই সাথে এলাকা থেকে সন্ত্রাস দমন ও মাদকের ব্যবহার রোধে এলাকার সর্দার, মাতব্বর, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে টীম গঠন করে ছাত্র ও যুব সমাজকে নিয়মিত ইতিবাচক কাউন্সিলিং করার কথাও জানালেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে তিনি এওচিয়া ইউনিয়নে যোগ্য নাগরিক গড়ে তুলতে এওচিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিটে রুপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি জননেত্রী শেখ হাছিনার এ সংগ্রামে সকলকে আন্তরিক ও সক্রিয় অংশগ্রহনের আহ্বানও জানান।মির্জারখীল- দেওদীঘি- ঘাটিয়াডেঙ্গা সড়কটি গোলারঘাঁট পর্যন্ত এবং গোলারঘাঁট থেকে ওয়াহিদার পাড়া পর্যন্ত গুরুত্বপুর্ন সড়ক দুটি কার্পেটিং করে এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য তিনি মাননীয় সাংসদ, উপজেলা প্রশাসন সহ প্রশাসনের উচ্ছ মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একিইসাথে তিনি ইউনিয়নের চুরামনি ছনখোলার বাঁশখালীর সংযোগ সড়কস্থলে ছাত্র ও যুব সমাজের খেলার জন্য সুপ্রশস্থ একটি খেলার মাঠ ও শিশুদের বিনোদনের জন্য একটি অন্তত মিনি পার্ক নির্মানের স্বপ্নের কথা জানালেন।উল্লেখ্যঃ স্থানীয় সাংসদ নদভীর ঘনিষ্ঠ আস্থাভাজন চেয়ারম্যান আবু ছালেহ ব্যক্তিজিবনে বিভিন্ন সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন সুনামের সাথেই। যার মধ্যে উল্লেখযোগ্যঃ চট্টগ্রামের সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উপদেস্টা, জনকল্যান আদর্শ উচ্চ বিদ্যালয় ও এওচিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি ও চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালের আজিবন সদস্য।একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে চেয়ারম্যান আবু ছালেহ অয়েল ট্যাংকার “এমভি ফজর”, আমদানীকারক প্রতিষ্ঠান “মেসার্স দেশ ট্রেডিং” ও সি এন্ড ফার্ম “রওশন এন্টারপ্রাইজ”- এর সত্বাধিকারী, ” রাফি ওভারসীজ কোঃলিঃ ও হযরত শাহজালাল (রঃ) হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং হোয়াইট স্টোন প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিকভাবে সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে উপজেলা আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আবু ছালেহ আগামীতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page