২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির পাহাড়ি খরগোশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, (রাঙ্গুনিয়া) চট্টগ্রাম:>>>

রাঙ্গুনিয়া উপজেলায় বিলুপ্ত প্রজাতির পাহাড়ি খরগোশ উদ্ধার করেছে প্রশাসন।রোববার (১৮ই) জুন ২০২৩ ইং তারিখ দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম এর নেতৃত্বে এসআই রিয়াজ সরফভাটা ক্ষেত্রবাজারে এই অভিযান পরিচালনা করে। পরে উদ্ধারকৃত খরগোশটি উপজেলার সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলমকে হস্তান্তর করে।প্রত্যক্ষদর্শী এবং খরগোশ উদ্ধারের যার ভূমিকা সবচেয়ে বেশি সাংবাদিক ও পরিবেশবিদ এনায়েতুর রহিম। তিনি বলেন, সকালে বাজার করতে গিয়ে পাহাড়ি খরগোশটি আফতাব ষ্টোরে দেখতে পাই। এটি সরফভাটা আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা সাত ও আট বছরে দুইজন শিশু পার্শ্ববর্তী পাহাড়ের গর্তে দুইটি খরগোশ দেখতে পেয়ে একটি ধরে ফেলে অপরটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঐ দুই শিশু সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী মোঃ মামুন নামে এক ছাত্রের কাছে বিক্রি করে, মামুন ক্ষেত্রবাজারে এসে আফতাব ষ্টোরে খরগোশটি বিক্রি করে। তৎক্ষণিক আমি দেখতে পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলামকে ফোনে জানালে তিনি পুলিশ পাঠাই।এদিকে উপজেলার সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম বলেন, খবর পেয়ে ছুটে যায় ক্ষেত্রবাজারে জানতে পারি একজন স্কুল ছাত্র বাজারের একটি মোদির দোকানিকে ১ কেজি ৪শ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির খরগোশটি ১৫০ টাকা বিনিময়ে বিক্রি করেছে, পরে এটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করি।বিলুপ্ত প্রজাতির খরগোশটি সম্পর্কে রাঙ্গুনিয়া উপজেলা বন বিভাগের রেঞ্জ অফিসার নাহিদ হাছান বলেন, এটি নিউজিল্যান্ডের হোয়াট রেবিট। ১৯২০ সালের দিকে সাদা প্রজাতির খরগোশটি ইউরোপে প্রথম এসেছিলেন। নিউজিল্যান্ডের সাদা খরগোশকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান খরগোশ বলে মনে করা হয়, জাতটি ৪ সপ্তাহ বয়সী শিশুর ২ কেজি পর্যন্ত ওজন হতে পারে। সাধারণত খরগোশটি চার রং সাদা, লাল, কালো, নীল হয়ে থাকে। তাদের গড় ৪.৫ থেকে ৫.৬ কেজি হয়ে থাকে। এশিয়ায় বিলুপ্তপ্রায় এই জাতের খরগোশ সচরাচর খুব কম দেখা যায়, সম্ভবত এটি ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page