২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়ায় জামাতার লাঠির আঘাতে শ্বশুর খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার রেশ ধরে জামাতার লাঠির আঘাতে শ্বশুর দানু মিয়া মিস্ত্রি (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে।২৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিয়ালবুক্কা এলাকায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামে নিহত দানু মিয়ার বসতঘরের কাছেই আবদুল গণির ছেলে মো. আলমগীরের (৩২) সাথে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সোমবার রাত ৯ টার দিকে জামাতা মো. আলমগীর ও শ্বশুর দানু মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক চলছিল। এক পর্যায়ে শ্বশুর দানুকে জামাতা আলমগীর হাতের কাছে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় রাসেল নামে নিহতের এক সন্তানও গুরুতর আহত বলে জানা যায়।এ বিষয়ে নিহতের প্রথম স্ত্রীর সন্তান মো. হেলাল বলেন, তার বাবার লাশ ময়নাতদন্ত শেষে তিনিই বাদী হয়ে বোনের জামাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবেন।এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি খুন। ঘটনার বিষয় আরও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারব। তবে পরিবারের কেউ এখনো মামলা করেনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page