২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাঙ্গাবালীতে উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন৷

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুজন মাহমুদ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি >>>>

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি খাল উন্মুক্ত করার জেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জানা গেছে, ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে মামলাটি করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে ওই ইউনিয়নের স্লুইচগেট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন,‘প্রায় ৩০ বছর ধরে খালটি দখল করে মাছ চাষ করছিল প্রভাবশালী চক্র। এতে কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়। আর একারণে উপজেলা চেয়ারম্যানসহ উন্মুক্তকারীদের বিরুদ্ধে দখলদার শহিদ খন্দকারের ইন্ধনে মিথ্যা-বানোয়াট মামলা করে সবুজ খলিফা । তাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। স্থানীয়রা জানান, গত ৭ জুন চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের ‘কাসেম খার ঢোস’ নামক সরকারি খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় হাজারও জনতার দাবির প্রেক্ষিতে সেদিন খাল উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। এই খালের বাঁধ কেটে উন্মুক্ত করার ঘটনায় পটুয়াখালী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে একটি মামলা করা হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় ২৭ জনকে আসামি করা হয়। গত ১৮ জুন উপজেলার সোনারচর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্য সবুজ খলিফা বাদী হয়ে মামলটি করেন। মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে ২৮ একরের এ খালটি ইজারা নিয়ে মাছ চাষ করছিল তাদের সমিতির সদস্যরা। সর্বশেষ ২০২১ সালের ৯ মার্চ পটুয়াখালী কালেক্টরের কাছ থেকে ইজারা নেন। তাদের এই মাছ চাষের সফলতা দেখে উপজেলা চেয়ারম্যান ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ৭ জুন খালটির বাঁধ কেটে দেন আসামিরা। ফলে বাগদা, গলদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ নদী ভেসে গিয়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়। এই মামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, চরমোন্তাজ ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল খান, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, হালেম খান, আনোয়ার দস্তুর, জালাল খা ও শাহ আলী মৃধা। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে খালটি গুটি কয়েকজন লোক দখল করে মাছ চাষ করছিল। যার কারণে স্থানীয় কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই স্থানীয় লোকজন খালটি উন্মুক্ত করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দখলদাররা আমাকেসহ ২৭ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে। এই মামলার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page