৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রমজানে অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও, লিয়াকত সালমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা-রাজশাহী >>> পবিত্র রমজান মাস শুরু হতেই এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। রমজানের শুরুতেই প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপজেলার বেলপুকুর ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা মোছা ইতি খাতুন দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিবারের উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট পরিবারটিকে আরও দুশ্চিন্তায় ফেলে দেয়। পরিস্থিতির বিষয়টি জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার ভূমি শিবু দাস দ্রুত পরিবারটির খোঁজখবর নেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রশাসনের পক্ষ থেকে যাদের সহায়তা প্রয়োজন, তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। প্রশাসনের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। রমজানের এই সময়ে একজন সরকারি কর্মকর্তার মানবিক পদক্ষেপ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ
চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

You cannot copy content of this page