২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে  বান্দরবান বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের প্রধান বাজারগুলোতে অভিযান চালিয়ে তিনি ফলের দোকান, মুদি দোকান, শাক-সবজি এবং মাছ-মাংসের দোকান ঘুরে দেখেন। এ সময় বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্যতালিকা এবং ওজনের যথার্থতা সরেজমিনে যাচাই করা হয়।জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি দোকানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ক্রেতাদের সঠিক ওজন প্রদান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না। অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।তিনি আরও বলেন, রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ সুযোগে কেউ যেন অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।বাজার পরিদর্শনকালে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page