১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। রোববার (১২ এপ্রিল) রাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. জনি (২১)।র‍্যাব সূত্র জানায়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাব-৭-এর একটি দল। রাত সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। সন্দেহভাজন একটি বাস থামিয়ে তল্লাশিকালে যাত্রীবেশে থাকা হাসান ও জনির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কাছে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বাজারমূল্য ও পরবর্তী আইনি ব্যবস্থা জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে র‍্যাবের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page