১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলায় পালিত হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’। শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইমা বিনতে আক্তার। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় মোহাম্মদপুর স্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল হালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।​কর্মসূচিসূত্রে জানা যায়, ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবহারিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মোহনপুর উপজেলার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা, ড্রেন ও বাসাবাড়ির আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইমা বিনতে আক্তার বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা। জমে থাকা পানি কিংবা ডাবের খোসা, ফুলের টব ও টায়ারে যেন পানি না জমে, সে বিষয়ে প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবেই ডেঙ্গুমুক্ত মোহনপুর গড়া সম্ভব।”কর্মসূচি শেষে উপস্থিত সকলকে নিজ নিজ বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ করানো হয় এবং এডিস মশার লার্ভা ধ্বংসে ফগিং ও ওষুধ ছিটানোর ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন।
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায়
উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন
ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন

You cannot copy content of this page