২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সংগঠনের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আফ্রিকার মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।১২ নভেম্বর’২৩ ইং রবিবার মোজাম্বিক শহরের শিমুই মানিকা রায়হান ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী ও শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোজাম্বিক আওয়ামী যুবলীগ নেতা আব্দুল গফুর মানিক। সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ আহমেদ নুর, সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আহমুদুল্লাহ, মানিকা প্রভেন্সিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুস্তাফা কামাল পুতু, সহ সভাপতি সরোয়ার আলম লিটন, সহ-সভাপতি শাহজাহান, যুবলীগ নেতা কবির, আরাফাত, কায়সার, হাসান মুরাদ, মোহাম্মদ হেফাজ উদ্দীন সাগর, ইমরানুল হক আমজাদ প্রমুখঃ।,সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করেন। মুজিব বাহিনীর সেনাপতি হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপুর্ন অবদানের কথা তুলে ধরেন।বাংলাদেশ বিভিন্ন প্রান্তে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকাকে বিজয়ী করতে দলের সকল নেতা-কর্মিদেরকে সব ধরনের ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page