১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম খান সুনামগঞ্জের তাহিরপুরে ৫৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন। সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন। শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা সাতকানিয়ায় সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ শুরু বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

মোংলা বন্দরে ৩নম্বর সতর্ক সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। এদিকে বৃষ্টিপাতে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। ঘরবাড়ী তলিয়ে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দিন-রাতের টানা বৃষ্টিপাতে মোংলা বন্দর ও পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধ হয়ে পড়েছেন। এছাড়া বুধবার ভোর থেকে কখন একটানা আবার কখনও থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টিপাত হচ্ছে মোংলার উপকূল জুড়ে। সামছুর রহমান রোডে বাসিন্দা বেগম বলেন, রান্না ঘরে পানি ওঠায় পাঁচদিন ধরে রান্নাবান্না অন্যের বাড়ী থেকে করে আনতে হচ্ছে। রাস্তার হাটু পানি ভেঙ্গে আমাদেরকে বাড়ীঘরে ও বাজারে যেতে হয়। রাস্তা ও ড্রেন কোনটাই নেই, রাস্তা দেখলে মনে হয় যেন খাল। এদিকে বৃষ্টিপাতের কারণে বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত তিনটি সারবাহী বিদেশী বানিজ্যিক জাহাজের কাজ। বৃষ্টিতে সার ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে বাকী ৬টি বিদেশী জাহাজের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তবে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের ষ্টাফ সৈকত বর্মন বলেন, বৃষ্টিপাতে বন্দরে জাহাজের স্বাভাবিক কাজ কর্ম বিঘ্নিত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট সঞ্চালনশী মেঘমালা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মোংলা বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর লঘুচাপের সৃষ্টি হওয়াতে মঙ্গলবার দিন-রাতে শুরু করে বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। তবে এমন পরিস্থিতি আরো আগামী তিনদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page