২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুরে-তালে মঞ্চ মাতাচ্ছেন উদীয়মান কণ্ঠশিল্পী শিমলা। সাতকানিয়ায় এজহার মিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া, গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএন হলেন নবীগঞ্জের রুহুল আমিন নোয়াখালীর কবিরহাটে গরু বাজারের ইজারা না পেয়ে মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন রূপালি পর্দার বৈচিত্র্যসন্ধানী সাবা মালদ্বীপের সরকারি হাসপাতালসমূহে বাংলাদেশি চিকিৎসক, ও স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত । দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার শনিবার চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মোংলা বন্দরের সিবিএ নির্বাচন নিয়ে গড়িমসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা বাগেরহাট >>>মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন যথা সময়ে না দেয়ার অভিযোগ উঠেছে। সংঘের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার বিধান থাকলেও সেটি করা হয়নি। সিবিএ’র বর্তমান নেতারা এনিয়ে নানা গড়িমসি করায় বন্দর কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন সংস্থায় অভিযোগও জমা পড়েছে।শ্রম অধিদপ্তরে দেওয়া অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সর্বশেষ গত ২০২১সালের ১৭অক্টোবর দুই বছর মেয়াদের নির্বাচন হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ)। গঠনতন্ত্র অনুযায়ী সে নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৭অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার ৪৫দিন পূর্বে সেই কার্যনির্বাহী পরিষদ তফসিল বা নতুন নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম গ্রহন করবেন। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিলসহ কোন কার্যক্রম গ্রহণ না করে বর্তমান পরিষদ নির্বাচন না দিতে নানা তালবাহানা শুরু করেছেন। তাতে যথা সময়ে নির্বাচন না হওয়ার আশংকা করা হচ্ছে। আর নির্বাচন না দেওয়ায় বন্দরের কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু দাবী করে বলেন, নির্বাচন সরকারীভাবে নিষিদ্ধ, তাই জাতীয় নির্বাচনের পরে হবে।এদিকে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান সাকিব বলেন, গঠনতন্ত্রে ২৬নম্বর ধারা মোতাবেক ৪৫দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করার বিধান থাকলেও বর্তমান পরিষদ এখনও তা করেননি। গত ২সেপ্টেম্বর তফসিল ঘোষণার সময় পার হয়ে গেছে। বর্তমান পরিষদের নেতারা যথা সময়ে নির্বাচন না করতেই এমন গড়িমসি করছেন। তবে নির্বাচন না দেওয়ায় কর্মচারীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে সচল বন্দরের উন্নয়ন গতিধারা ব্যাহত হবে বলেও জানান তারা। তাই অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবী জানিয়ে তারা আরও বলেন, এর ব্যতিক্রম হলে বিক্ষোভ সমাবেশসহ নানা আন্দোলন করে সিবিএ ভবন তালাবদ্ধ করে দেওয়া হবে।এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে রেজিষ্টার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী পরিষদই যথা সময়ে নির্বাচন দিবেন। এটা তাদের দায়িত্ব। শ্রম দপ্তর এই নির্বাচনে আইনগত সকল কার্যক্রমের তত্বাবধায়ন করবেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যথা সময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page