২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এ শফি,সিলেট >>> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশিষ্ট সমাজসেবী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জমিয়ত।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল নগরীর বন্দর বাজার দলীয় কার্যালয়ে সামন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার ও দল কোন সহযোগিতা পায়নি, এটা দুঃখজনক।নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দূরভিসস্ধিমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না।’জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আহমদ সগীর আমকোনী সহ-সম্পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, এডভোকেট রেজাউল হক, মাওলানা মাহদী হাসান, মাওলানা আব্দুল গফুর প্রধান, মাওলানা কবির আহমদ এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা লোকমান হাকিম, ছাত্রনেতা জামিল আহমেদ আবু হানিফা সাদী, এম শাকের আলমগীর, আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ‌প্রমুখ নেতৃবৃন্দ।উল্লেখ্য,সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি নদী থেকে নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করে পুলিশ ।মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি নিখোঁজ হন। সেদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি শান্তিগঞ্জের গাজীনগর থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page