এস এ শফি,সিলেট >>> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশিষ্ট সমাজসেবী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জমিয়ত।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল নগরীর বন্দর বাজার দলীয় কার্যালয়ে সামন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার ও দল কোন সহযোগিতা পায়নি, এটা দুঃখজনক।নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দূরভিসস্ধিমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না।’জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আহমদ সগীর আমকোনী সহ-সম্পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, এডভোকেট রেজাউল হক, মাওলানা মাহদী হাসান, মাওলানা আব্দুল গফুর প্রধান, মাওলানা কবির আহমদ এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা লোকমান হাকিম, ছাত্রনেতা জামিল আহমেদ আবু হানিফা সাদী, এম শাকের আলমগীর, আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।উল্লেখ্য,সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি নদী থেকে নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করে পুলিশ ।মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি নিখোঁজ হন। সেদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি শান্তিগঞ্জের গাজীনগর থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।