২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক পটিয়ায় অস্ত্রের মুখে গরু ও নগদ টাকা লুট পটিয়ায় ব্যবসায়ী হত্যা: ২নং আসামি আবু তাহের বগুড়া থেকে গ্রেফতার শিবপুরে বোরো ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিউমোনিয়া: শয্যা সংকটে চমেক। দিশেহারা অভিভাবক লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মুদি দোকানের আড়ালে সুদি ব্যবসায়ী রায়হানের প্রতারণায় নি:স্ব অনেকেই 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো>>> ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ শেরপুর এলাকার দাদন ব্যবসায়ী রায়হানের প্রতারণায় নি:স্ব হয়েছেন অনেকেই।সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে ঘোরে জানা যায়, শেরপুর এলাকার ০৩ নং ওয়ার্ডের লিলু মিয়ার পুত্র এক সময়ের উগ্রপন্থী ত্রাস,দূরান্ধাজ রায়হান মুদিমালের ব্যবসার আড়ালে গণ্যমান্য লোকদের সাথে ভালো সম্পর্ক রেখে সুকৌশলে দাদন ব্যবসা চালিয়ে যাচ্ছে।এভাবে নি:স্ব করে দিচ্ছে একের পর এক পরিবারকে।খবর নিয়ে জানা যায়,ত্রাসের জীবন থেকে বেড়িয়ে আসতে পরিবারের পরামর্শে কিছুদিন তাবলিগ জামাতের সাথে বিভিন্ন এলাকায় সময় কাটান।পরবর্তীতে নিজের এলাকায় মুদির দোকান খুলে বসেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন,রায়হান মূলত এলাকার প্রভাবশালী “খান বংশের” সন্তান।মুদিমালের ব্যবসার আড়ালে দাদন ব্যবসাই তার প্রধান লক্ষ্য।সে বিভিন্ন সম্মানী ব্যক্তিদের সাথে মধুর সম্পর্ক তৈরি করে সুযোগে সহযোগিতার নামে টাকা ধার দেয়।পরবর্তীতে টাকা ফেরত দিতে দেরি হলে সুদ গুনে অত্যন্ত সুকৌশলে তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে দস্তখত নিয়ে ইচ্ছামত টাকার পরিমান বসিয়ে দেন-দরবার করে টাকা আদায়ের চেষ্টা করে।এতে অনেক সম্মানিত ব্যক্তিই লোক-লজ্জার ভয়ে টাকা দিতে বাধ্য থাকে।অন্যথায় আদালতে মামলা টুকে দেয়।এরপর শুরু হয় ভুক্তভোগীর দৌড়াদৌড়ি।এর ফাঁকে সে ভুক্তভোগীকে দিতে থাকে বিভিন্ন ধরনের চাপ।নাম গোপন রাখার শর্তে  রায়হানের এক প্রতিবেশী প্রতিবেদককে বলেন, রায়হানের কিছু নিজস্ব লোক আছে,যাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় স্বাক্ষী হিসাবে উপস্থাপন করেন। রায়হানের প্রতারণার শিকার এক ভুক্তভোগী সিনথিয়া (ছদ্ম নাম)’র এক মামলা পর্যালোচনা করে দেখা যায় (২) দুই লাখ টাকা ধার দিয়ে পরবর্তীতে সুদ নেয় এবং  ১০ লাখ টাকার মামলা টুকে দেওয়ায় সিনথিয়া দুধের শিশু বাসায় রেখে জেল হাজতে পড়ে আছে। আদালতে মামলা করার পূর্বে রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলার বি এন পি নেতা জহিরুল হক খোকনের কাছে সিনথিয়ার স্বামীর কাছে (৫) লাখ টাকা পাবে বলে জানায়।কিন্তু আদালতে দশ লাখ টাকার মামলার কথা শুনে নেতা জহির আশ্চর্য হয়ে যান।পরিচয় গোপন রেখে সিনথিয়ার মামলার ব্যাপারে জানতে চাইলে রায়হান বলে আমার থেকে লাভে টাকা নিয়ে যথাসময়ে ফেরত দেয়নি,স্বামীর করা লোনে স্ত্রীকে কেন আসামি করলেন জানতে চাইলে বলেন,স্ত্রীকে না ধরলে তার স্বামীকে পাওয়া যাবে না,তাই সুদের টাকার জন্য নি:স্বপাপ দুধের শিশুকে মায়ের আদর থেকে বঞ্চিত রাখা এটা কতটুকু যুক্তিসঙ্গত জানতে চাইলে তিনি বলেন,এটা দেখে লাভ নেই।টাকার ব্যবসায় মায়াকান্নার জায়গা নেই।এভাবে প্রতারণার স্বীকার হয়ে গোপনে কেঁদে যাচ্ছে অনেক ভুক্তভোগী।তাই রায়হানের প্রতারণা স্বীকার ভুক্তভোগীরা প্রশাসন ও সরকারের কাছে তার এভয়াল থাবা থেকে রক্ষা পেতে চায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page