১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন | মালদ্বীপ প্রতিনিধি >>> ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছান। ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিরনগর উপজেলার প্রবাসী এবং মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন।চার দিনের এই সফরে তিনি মালদ্বীপে বসবাসরত নাসিরনগরের প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।শুক্রবার (৩১ জুলাই) মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, নাসিরনগরের প্রবাসীদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন ও বিপুল ভোটেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতেই তার এ মালদ্বীপ সফর।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার নির্বাচনী এলাকার সকল প্রবাসীকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের অন্যান্য সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এই সুবিধার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ আলতাফ হোসাইন, মোঃ শাহ আলম, মোঃ ফারুক হোসেন ও মোঃ এরশাদ মোল্লা; সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম; সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াস; মোঃ জামাল হোসেন; প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার; যুবদল নেতা মোঃ দেলোয়ার প্রবাসী ব্যবসায়ী আবু আহম্মেদ সেলিম মিয়াসহ মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন। যুবদল নেতা ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page