১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মালদ্বীপের বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ–মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণে অগ্রগতির লক্ষ্যে মালদ্বীপে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম ও মালদ্বীপ প্রজাতন্ত্রের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরাসরি শিপিং সংযোগ এবং হালাল খাদ্য শিল্পে সহযোগিতার সম্ভাবনা বিশেষ গুরুত্বসহকারে আলোচনা করা হয়।বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক ও পরিবহন সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যা বাণিজ্য সহজীকরণ, বাজার সম্প্রসারণ এবং টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। সরাসরি শিপিং ব্যবস্থা প্রতিষ্ঠা হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস পাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন সরাসরি শিপিং উদ্যোগে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং জানান যে, এটি পণ্য পরিবহন সহজীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি কার্গো পরিবহনের ক্ষেত্রে মালদ্বীপের বিমানবন্দর ও সামুদ্রিক অবকাঠামো ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে অবদান স্বীকার করে মাননীয় মন্ত্রী অতীতের এক সংকটকালে বাংলাদেশ কর্তৃক সুপেয় পানি সরবরাহ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, পরিবহন ও বাণিজ্য সংক্রান্ত সকল উদ্যোগ জাতীয় নীতিমালা ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে। হাইকমিশনার আগামী মার্চ ২০২৬ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স-এর বাংলাদেশে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান, যা যোগাযোগ বৃদ্ধি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে।বৈঠকের শেষে উভয় পক্ষ সরাসরি শিপিং, বাণিজ্য সহজীকরণ, হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব এবং পরিবহন সহযোগিতা জোরদারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page