২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মামলা করার ৬ ঘন্টার মধ্যে তিন চাঁদাবাজ গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

মামলা করার ৬ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার আজ (৩০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেফতার তিনজন হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বগাদী গ্রামের আবদুল্লার ছেলে রকিবুল ইসলাম (৩৬), একই উপজেলার মৃত রমজান আলীর ছেলে রাজ্জাক আলী (৪৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে স্বপন আলী (৪৩)।চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আলমডাঙ্গা থানার বগাদী গ্রামের মিন্টু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন। তিনি উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি মোবাইলে থেকে কল দিয়ে নিজেকে সন্ত্রাসী পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজসহ সপরিবারে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর রাত অনুমান রাত ১টায় সপরিবারে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার শয়ন কক্ষের সামনে টয়লেটের গোসলখানার ছাউনির উপর পড়ে এবং বিকট শব্দে ঘরের টিন আংশিক পুড়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়।এই মামলার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতার করে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের যোগসাজসে বিভিন্ন এলাকার ধনাঢ্য লোকদের টার্গেট করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মোবাইল ফোনে চাঁদাদাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে হত্যা, গুম ও বোমা বিস্ফোরণের হুমকি প্রদান করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page