১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> “বদলে যাও, বদলে দাও” এই প্রত্যয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী।সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে “মাদককে না বলি” লেখা টি-শার্ট তুলে দেওয়া হয়, যা মাদকবিরোধী প্রচারণার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।কাচিসাইর আলোর দিশারির সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকারের পরিচালনায় ও আলোর দিশারির সভাপতি গাজী মোঃ আলী আজমের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মুর্শেদুল কবির ভুইয়া খোকন, এডভোকেট ফারুক আহমেদ, মোঃ মাজেদুল ইসলাম সরকার, অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ্, মোঃ হালিম সরকার (সাবেক মেম্বার) মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জনাব আল মামুন ভুইয়া , মোঃ মোখলেছুর রহমান ভুইয়া প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, যুবসমাজ এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।কাচিসাইর আলোর দিশারী-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গ্রামের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং “বদলে যাও, বদলে দাও” স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাচিসাইর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page