১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মাতারবাড়ীতে নৌবাহিনীর অভিযানে কৃষকলীগ নেতার বাড়ী থেকে পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মালামাল জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল মহেশখালীঃ১৪ই অক্টোবর>>> মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে মহেশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের নেতা আবু ছালেহ এর বাড়ী থেকে পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মালামাল জব্দ করেছে মহেশখালীতে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর একটি দল।১৪ই অক্টোবর সোমবার  গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ীর মগডেইল গ্রামের আবু সালেহ এর বাড়িতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।অভিযানকালে বাড়িটিতে থাকা বিভিন্ন ঘরে তল্লাশি করে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল পাওয়া যায়।যার মধ্যে রয়েছে জেনারেটর, রেফ্রিজারেটর,পাম্প,ব্যাটারি,অগ্নিনির্বাপণী বিভিন্ন উপকরণ,  কম্পিউটারের বিভিন্ন পার্টস,প্রিন্টার,পানির পাইপ, উল্লেখযোগ্য সংখ্যক ফ্যান,গ্রিজার,রিবল্ভিং চেয়ার,সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম,টিন,এ্যাংগেল বার ও ট্রান্স ফর্মার। মালামালসমূহ  বিভিন্ন সময়ে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট হতে একটি চক্র  চুরির মাধ্যমে নিয়ে এসে আবু সালেহর বাড়িতে রাখেন বলে জানা যায়।জব্দকৃত মালামালসমূহ পরবর্তী কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page