৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর গেজেট প্রকাশিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> গেজেট আকারে প্রকাশিত হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫। গত সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশ করা হয়। ফলে দেশের মসজিদগুলোকে অভিন্ন বেতনকাঠামোর ভেতরে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।নীতিমালায় দেশের মসজিদগুলোর খতিব ছাড়া অন্যান্য জনবলের গ্রেডভিত্তিক বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছে।চুক্তিপত্রের শর্তানুসারে খতিবের বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। নীতিমালায় সিনিয়র পেশ ইমামকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী পঞ্চম, পেশ ইমামকে ষষ্ঠ ও ইমামকে নবম গ্রেডে বেতন দেওয়ার কথা বলা হয়েছে। প্রধান মুয়াজ্জিনকে দশম, মুয়াজ্জিনকে ১১তম, প্রধান খাদিমকে ১৫তম ও খাদিমকে ১৬তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নীতিমালায় মসজিদে কর্মরত ব্যক্তিদের ছুটি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এর আলোকে জাতীয় বেতনস্কেল–২০১৫ অনুযায়ী একজন সিনিয়র পেশ ইমামের মূল (বেসিক) বেতন দাঁড়ায় ৪৩,০০০ টাকা(৫ম গ্রেড), পেশ ইমামের বেতন ৩৫,৫০০ টাকা(৬ষ্ঠ গ্রেড), সাধারন ইমামের বেতন ২২,০০০ টাকা(৯বম গ্রেড), প্রধান মুয়াজ্জিনের বেতন ১৬,০০০ টাকা(১০ম গ্রেড), মুয়াজ্জিনের বেতন ১২,৫০০ টাকা(১১ দশ গ্রেড), প্রধান খাদিমের বেতন ৯,৭০০ টাকা(১৫তম গ্রেড), খাদিমের বেতন ৯.৩০০ টাকা(১৬তম গ্রেড) ।এগুলো হচ্ছে বেসিক পে। এর সঙ্গে আলাদা করে যোগ হয়—বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য প্রযোজ্য ভাতা।কমিটির অনুমোদনক্রমে মসজিদের নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমরা প্রতি মাসে সর্বোচ্চ চার দিন সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া পঞ্জিকাবর্ষে ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি ১২ দিনে এক দিন অর্জিত ছুটির বিধান রাখা হয়েছে। মসজিদে নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা, দায়িত্বসহ চাকরিসংশ্লিষ্ট অন্যান্য বিষয় উল্লেখ করে নিয়োগপত্র প্রদানের বিধান রাখা হয়েছে।২০২৫ সালের এই নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির কলেবর বৃদ্ধি করে ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে।চাকরির বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কিংবা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে কর্মরত যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি। এ ছাড়া নীতিমালা বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে তা নিরসনের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও রয়েছে এ নীতিমালায়। এ নীতিমালা জারির মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাটি রহিত করা হয়েছে। এ নীতিমালা প্রণয়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। এটি চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময়সভা করেছে এই কমিটি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
পটিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার,পরে পারিবারিক ভাবে মিমাংসা।
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ
চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক

You cannot copy content of this page