১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট
     
             

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী দীর্ঘ চাকরি জীবনে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। অবসরের প্রাক্কালে নিজের ন্যায্য অধিকার, পদমর্যাদা এবং বকেয়া পাওনা নিশ্চিতের দাবিতে বর্তমান সিসিসিআই প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।মঙ্গলবার (২১ এপ্রিল) জমা দেওয়া ওই আবেদনে তিনি গত ১৫ বছরের বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত হওয়ার বিশদ বিবরণ তুলে ধরেন।অভিযোগের মূল বিষয়সমূহ >>> দীর্ঘকাল একই পদে স্থবিরতা: আবেদন সূত্রে জানা যায়, নুরুল আবছার চৌধুরী ২০০১ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে উপসচিব এবং ২০১০ সালে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। তবে এরপর দীর্ঘ ১৫ বছর ৫ মাস অতিবাহিত হলেও তাকে আর কোনো পদোন্নতি দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন >>> ২০১৭ সাল থেকে এবং সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চেম্বারের সচিব পদটি শূন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাকে কোনো আর্থিক সুবিধা বা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।নিয়মবহির্ভূত পদোন্নতির উদাহরণ >>> আবেদনে তিনি অভিযোগ করেন, ২০০৮ সালে যোগদান করা এক প্রকৌশলীকে মাত্র ২ বছর ১ মাসের ব্যবধানে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলেও তার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা >>> গত বছরের (২০২৫) ২৭ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিসিসিআই কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে চেম্বার কর্তৃপক্ষ সেই নির্দেশনা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়। অবসরের প্রাক্কালে দাবি >>> উল্লেখ্য যে, আগামী ১৯ জুন ২০২৬ তারিখে নুরুল আবছার চৌধুরী ৬০ বছর পূর্ণ করে অবসরে যাচ্ছেন। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার পর, শেষ সময়ে এসে তিনি অতিরিক্ত সচিব ও মহাসচিব পদে পদোন্নতি এবং প্রাপ্য বকেয়া (এরিয়ার) পরিশোধের জন্য প্রশাসকের কাছে মানবিক ও আইনি হস্তক্ষেপ কামনা করেছেন।চেম্বার সংশ্লিষ্টরা মনে করছেন, একজন দীর্ঘকালীন কর্মকর্তার এমন অভিযোগ সংগঠনের অভ্যন্তরীণ প্রশাসনিক স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, বর্তমান প্রশাসক এই আবেদনের প্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page