১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক ভিটেমাটি হারিয়ে নিঃস্ব সেলিম, সরকারের কাছে পুনর্বাসনের আকুতি। মজলুম ডলুর ভয়ঙ্কর প্রতিশোধ দেখল সাতকানিয়া লোহাগাড়াবাসী সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা ওআইসি সম্মেলনের পার্শ্ব-বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপের গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারে নতুন প্রত্যয় সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ ইসলাম ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে মালদ্বীপ সরকারের গভীর সমবেদনা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভিটেমাটি হারিয়ে নিঃস্ব সেলিম, সরকারের কাছে পুনর্বাসনের আকুতি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> বিগত ১৮ বছরের প্রবাসজীবনের জমানো সবটুকু সঞ্চয় দিয়ে গড়া সাজানো সংসারটি চোখের পলকেই কেড়ে নিল ডলু নদের উত্তাল স্রোত। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ সামিয়ারপাড়ায় বসবাসকারী মো. সেলিম (৫৫) এখন ভিটেমাটিহীন এক নিঃস্ব মানুষ। গত সপ্তাহের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কেবল তাঁর পাকা ঘরই নয়, গ্রাস করেছে বসতভিটার চার শতক জমিও।সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের বাড়িটি ছিল ডলু নদের কোলঘেঁষে। গত বুধবার মধ্যরাতে নদের পানির তীব্র স্রোতে বাড়ির পাশের সড়কটি ভেঙে যায়। এরপরই স্রোতের আঘাত লাগে তাঁর বসতঘরের সীমানাপ্রাচীরে। প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেও, বৃহস্পতিবার দুপুরে নিজের চোখের সামনেই ভিটেমাটিসহ পাকা বাড়িটিকে নদে বিলীন হতে দেখেছেন তিনি।কান্নাজড়িত কণ্ঠে মো. সেলিম বলেন, সারা জীবনের কষ্টের টাকায় ১৫ বছর আগে এই ঘরটি বানিয়েছিলাম। পৈতৃক ভিটা বলতে ওই চার শতক জমিই ছিল সম্বল। ১০ বছর আগে বিদেশ থেকে ফিরে সেখানেই পরিবার নিয়ে সুখে শান্তিতে ছিলাম। কিন্তু মুহূর্তের বন্যায় সব শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব, কী করব-কিছুই ভেবে পাচ্ছি না।বর্তমানে সেলিমের নয় সদস্যের পরিবারটি এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। বাড়ির মালামাল তো দূরের কথা, পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি তাঁরা।এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে উন্মোচিত হচ্ছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি এখন ধ্বংসস্তূপ।সেলিমের প্রতিবেশী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,আমরা চোখের সামনেই দেখলাম একটা সাজানো সংসার কীভাবে চোখের পলকে নদীতে বিলীন হয়ে গেল। ডলু নদের পাড় যেভাবে ভাঙছে, তাতে আমরা আতঙ্কে আছি। সেলিম ভাই প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে টাকা জমিয়েছিলেন, ভেবেছিলেন শেষ বয়সে পরিবার নিয়ে সুখে থাকবেন। আজ সে রাস্তার মানুষ হয়ে গেছে। সরকার যদি দ্রুত তাকে পুনর্বাসন না করে, তবে এই পরিবারের আর ঘুরে দাঁড়ানোর কোনো পথ নেই।এদিকে, গতকাল সোমবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাঁদের ঘর মেরামতে সহায়তা করবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষিজমি, মাছের ঘের ও গবাদি পশুর মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।প্রতিমন্ত্রী আরও যোগ করেন, বর্তমানে আমাদের অগ্রাধিকার হলো দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিশ্চিত করা। বন্যার পানি সম্পূর্ণ নেমে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা করে দ্রুত পুনর্বাসনের দিকে এগোবে সরকার।সাতকানিয়ার দুর্গত মানুষের এখন একটাই চাওয়া-সরকারের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে মো. সেলিমের মতো নিঃস্ব মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক
মজলুম ডলুর ভয়ঙ্কর প্রতিশোধ দেখল সাতকানিয়া লোহাগাড়াবাসী
সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা
ওআইসি সম্মেলনের পার্শ্ব-বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপের গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারে নতুন প্রত্যয়
সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান
সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক
সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ ইসলাম
ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান

You cannot copy content of this page