১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিশ্বগণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শহর রাজশাহী তে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ,রাজশাহী>>> বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরীতে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৮ জেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দীর্ঘ প্রায় ১৬ বছর পর আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিএনপি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কোন প্রকার প্রতিবন্ধকতা ও গ্রেপতার ছাড়াই দলীয় কোন কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বিএনপির এই নেতা বলেন,জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে সেদিনই বুঝবো দেশে গণতন্ত্র ফিরেছে।দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,দলকে সমালোচিত করে এমন কোন কাজ করা যাবে না।এমন কোন কাজ যদি কেউ করে তারেক রহমান বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে।আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিশ্বেস করে দিয়ে গেছে। আওয়ামী লীগ এখন এতিমদের দল কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ।সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page