২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বিয়ে বাড়িতে সালাদ না পেয়ে সংঘ‌র্ষ, আহত ১৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

পটুয়াখালীর বাউফ‌লে বি‌য়ের অনুষ্ঠা‌নে সালাদ না দেয়ায় বর ও ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহতদের মধ্যে রয়েছেন, ম‌তি হাওলাদার (৭০), মো. জিসান (১০), ফি‌রোজ হাওলাদার (১৮), সা‌লেহা বেগম (৭০), মা‌লেক হাওলাদার (৪০), মো. হাচিব (৯), মো. রফিক মিয়া, মো. মিজান ও খা‌লেক হাওলাদার সহ অন্তত ১৫ জন আহত হয়েছে।আহত ম‌তি হাওলাদার জানান, কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌ন এবং একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে মেয়ের বাড়িতে অনুষ্ঠানে যায়। এ সময় খাবার টে‌বি‌লে মাছ, মাংস, পোলাও দেয়া হ‌লেও সেখা‌নে সালাদ না পেয়ে বরপক্ষের লোকজন কনেপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যা‌য়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। যা চলে প্রায় ৩ ঘণ্টা ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক মিরাজুল ইসলাম বলেন, ‘আহত দুজনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। কনক‌দিয়া ইইনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মো. শা‌হিন হাওলাদার বলেন, ‘বিয়ে বাড়িতে সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বগা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page