২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রিমিয়ার লিগে ম্যান সিটির নাটকীয় জয়, লিভারপুলের পয়েন্ট উদ্ধার বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অর্জুন রামপাল জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের প্রাণহানি: তদন্তে উঠে এল নতুন তথ্য নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

বিয়ের সম্পর্ক অস্বীকার নারীকে গাছে বেঁধে নির্যাতন গ্রেপ্তার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে প্রেম ও বিয়ের সম্পর্ক অস্বীকার করে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বামী আবদুর রশিদসহ (২১) তিনজনকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাজাইল গ্রামের নিজ বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন স্বামী আবদুর রশিদ, আবদুর রশিদের বাবা আব্বাস উদ্দিন, তার মা চন্দ্র ভানু। আহত রোজিনা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রোজিনার বাবা বাদী হয়ে সখিপুর থানায় মামলা দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনা আক্তারের (২৭) সঙ্গে পাশ্ববর্তী হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে আবদুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আবদুর রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতে যান। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন রোজিনা আক্তার। পরে রোজিনা বধূবেশে রশিদের বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন। বৃহস্পতিবার স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে রশিদের বাড়িতে গেলে রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে রোজিনা গুরুতর আহত হন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলেই রোজিনার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মারধরের শিকার রোজিনা দাবি করেন, আমার কাছে কোর্ট ম্যারিজের কাগজপত্র, ভিডিও ও ছবিসহ আরও বেশ কিছু তথ্য প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।থানা হাজতে থাকা অবস্থায় অভিযুক্ত আবদুর রশিদ সমকালকে বলেন, ওই নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আমার সম্পর্ক হয়। পরে বেড়াতে গেলেi েসে ও তার লোকজন আমাকে আটকিয়ে মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নিয়েছে। একপর্যায়ে উকিল ডেকে এনে জোর করে কাগজে সই নিয়েছে। সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাকে বেঁধে রাখা হয়েছিল।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবুল কাশেম সমকালকে বলেন, অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page