১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে সিলেট জেলা যুবদলের যুগ্ন সম্পাদক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েক’টি অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন সহ নানা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম বলেন,বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্যা ডেইলি মর্নিং সান নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে তাকে জড়িয়ে “সিলেট জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বিএনপি নেতা আবুল হাসিমের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ নামক একটি সংবাদ প্রকাশিত হয়।সংবাদে আমাকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বালু-পাথর মহাল ও টিএস্কো কোম্পানী থেকে যুবদলের শীর্ষ নেতাকর্মীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিস্তর অভিযোগ তুলা হয়।এমন কি জৈন্তাপুর উপজেলার সম্মানীত প্রশাসনের মান হানির জন্য উল্লেখিত মিথ্যা গু’জ’ব রটিয়েছে, আমার সাথে নাকি সঙ্গ দিচ্ছেন জৈন্তাপুর মডেল থানার নবাগত ওসি এবং শ্রীপুর বাংলাদেশ বর্ডার গার্ড।এমনকি কথোপকথনের একাধিক রের্কডিং অডিও-ভিডিও ফুটেজের যে কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানানো রচিত ষড়যন্ত্রের অংশ বিশেষ।উক্ত সংবাদের কারনে আমার তথা দলের সম্মানহানী হয়েছে।আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।ওইসব ঘটনার বিষয়ে আমি জড়িত নয়।আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর,মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের দোসররা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।তিনি আরো বলেন,প্রকাশিত সংবাদে যেসব চাঁদাবাজির মি’থ্যা’ গুজবে আমাকে জড়ানো হয়েছে,তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।কেউ যদি বিএনপির নেতাকর্মী পরিচয়ে অপকর্ম, চাঁদাবাজি করেছি বলে এমন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে আমি যে কোন শাস্তি মাথা পেতে নেবো।পরিশেষে বলতে চাই আমার চাঁদাবাজির নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য,মিথ্যা ও বিভ্রান্তকর।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার প্রিন্ট মিডিয়া ও জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকগণ ও বিএনপি নেতা তানবির আহমেদ শাহীন,কামাল আহমেদ সাবেক যুগ্ন আহবায়ক জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জহির মিয়া, আমির হোসেন,রফিক আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page